জীবিকার টানে মধ্যপ্রাচ্যে গিয়ে অতিরিক্ত রক্ষণশীল হয়ে উঠছেন কেরলের মুসলিম সম্প্রদায়ের মানুষরা! আন্তর্জাতিক সংস্থা বিশ্বব্যাঙ্কের সমীক্ষায় সামনে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। ‘বিয়ন্ড মানি: ডাজ মাইগ্রেশন এক্সপেরিয়েন্স ট্রান্সফার জেন্ডার নর্মস?’ নামের এই রিপোর্ট ২০২২ সালে প্রকাশিত হলেও সম্প্রতি তা চর্চায় উঠে এসেছে। এই রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেরলের সাংসদ শশী থারুর (Shashi Tharoor)। রাজ্যের মুসলিম সম্প্রদায়কে আত্মসমীক্ষার বার্তা দিয়েছেন তিনি।
জানা যাচ্ছে, ২০১৩ সালে কেরলের ‘মাইগ্রেশন সার্ভে’ তথ্যের ভিত্তিতে ১৪টি জেলার ১৪,৫৭৫টি পরিবারের ৬৩,২৩০ জন সদস্যের উপর এই সমীক্ষা চালায় বিশ্বব্যাঙ্ক। এই সমীক্ষা চালানো হয় তিনটি ভাগে। সেগুলি হল, সৌদি আরব থেকে ফেরা ২৬৫ জন, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ বাহরিন, কুয়েত, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফেরা ৩২২ জন এবং প্রবাসী নন এমন ৮,৬১৪ জন। এখানে সৌদি আরবকে আলাদা করা হয়েছে কারণ এখানকার মহিলারা তুলনামূলক রক্ষণশীল সামাজিক পরিবেশে বড় হন। এই সমীক্ষায় মূলত ৫টি সূচকে মুসলিম সম্প্রদায়ের মানুষের মানসিকতা নির্ধারণ করা হয়। যেগুলি হল, কর্মসংস্থান, লিঙ্গ-ভিত্তিক অধিকার, পারিবারিক সিদ্ধান্ত গ্রহণ, মহিলাদের উপর হিংসা এবং চরম লিঙ্গ বৈষম্য।
আরও পড়ুন:
২০১৩ সালে কেরলের ‘মাইগ্রেশন সার্ভে’ তথ্যের ভিত্তিতে ১৪টি জেলার ১৪,৫৭৫টি পরিবারের ৬৩,২৩০ জন সদস্যের উপর এই সমীক্ষা চালায় বিশ্বব্যাঙ্ক।
সমীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে, সৌদি ফেরত মুসলিরা মহিলাদের মারধোর গার্হস্থ্য হিংসাকে স্বাভাবিক বলে মনে করেন। ৪৩ শতাংশ সৌদি ফেরত মনে করেন স্ত্রী অবাধ্য হলে তাঁদের মারার অধিকার রয়েছে স্বামীর। মধ্যপ্রাচ্যের বাকি দেশ থেকে ফেরা মুসলিমদের ক্ষেত্রে এই সংখ্যাটা ৩৭ শতাংশ। ৭৫.৩ শতাংশ সৌদি ফেরত মনে করেন স্ত্রী বা মেয়ে অবাধে বাইরে ঘুরলে সমাজে পুরুষের সম্মানহানি হয়। মহিলাদের কাজ করার বিষয়টিকে অত্যন্ত ঘৃণ্য চোখে দেখেন তাঁরা। এহেন রিপোর্ট সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।
তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর এই রিপোর্টকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘কেরল দীর্ঘদিন ধরে ইসলামের উদার ও প্রগতিশীল চর্চার জন্য পরিচিত এবং মুসলিম মেয়েদের শিক্ষায় গর্বিত। বিদেশ থেকে রক্ষণশীল মনোভাব আমদানি কেরালার ঐতিহ্যের পরিপন্থী এবং এর জন্য মুসলিম সমাজের মধ্যে আত্মবিশ্লেষণ প্রয়োজন।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার