সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্দামানের দিকে ধেয়ে আসছে ‘পাবুক’৷ তার জেরে আগামী তিনদিন বৃষ্টি হতে পারে এই দ্বীপে৷ ইতিমধ্যেই পর্যটকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে৷ যদিও ‘পাবুক’-এর প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷
মাঝ ডিসেম্বরে নিম্নচাপের জেরে ঝড়বৃষ্টি শুরু হয় আন্দামানে৷ আটকে পড়েন অন্তত ১২০০ বাঙালি পর্যটক৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও আন্দামানের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়৷ চিন সাগরের দিক থেকে ধেয়ে আসা ‘পাবুক’ যথেষ্টই শক্তিশালী৷ আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ৪ জানুয়ারি থেকেই আন্দামানের আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে৷ শুক্রবার হয়তো আন্দামানের আকাশে বাড়তে পারে মেঘের আনাগোনা৷ হতে পারে হালকা বৃষ্টি৷ ৫ জানুয়ারি এই দ্বীপে আছড়ে পড়তে পারে ‘পাবুক’৷ তার জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই এড়িয়ে যেতে পারছেন না আবহাওয়াবিদরা৷ ‘পাবুক’-এর শক্তি ঠিক কতটা, তা যদিও এখনও জানা যায়নি৷ এদিকে, ইতিমধ্যেই আন্দামান প্রশাসনকে পর্যটকদের সতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে৷ এছাড়া মৎস্যজীবীদেরও সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷
[ম্যাগিতে রয়েছে বিষাক্ত সিসা, আদালতে স্বীকার করল নেসলে]
‘পাবুক’-কে নিয়ে চিন্তার অন্ত নেই বাংলারও৷ অনেকেরই মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, তবে কি ডিসেম্বরের মতো জানুয়ারিতে বৃষ্টিভেজা শীত উপভোগ করতে হবে? আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে যদিও সেই প্রশ্নের উত্তর মিলেছে৷ হাওয়া অফিস সূত্রে খবর, আন্দামানে ঝড়বৃষ্টি হলেও, বাংলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু উথ্থাপন! ‘নির্লজ্জ’ এর্দোগানকে কড়া জবাব ভারতের
-
পুজোর আগে ২ শনি-রবিতে চলবে অতিরিক্ত মেট্রো, কবে কোন রুটে? কী জানাল কর্তৃপক্ষ?
-
‘তোমাকেই বিয়ে করব’, সিঁথি রাঙানোর প্রতিশ্রুতিতে বিধবার সঙ্গে সহবাস, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘অষ্টমীতে মায়ের দেওয়া শাড়ি পরে অঞ্জলি’, পুজোয় মুম্বই না কলকাতায় থাকবেন? জানালেন রুক্মিণী
-
শুক্রে ব্রাজিল-উরুগুয়ে দলের সঙ্গে সান্ধ্যভোজনে মুখ্যমন্ত্রী! যুবভারতীতে থাকবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীও