গুজরাটে ৫০০ কোটি এবং অসমে শূন্য, বন্যাত্রাণ নিয়ে প্রশ্নের মুখে মোদি

কেন এই বিমাতৃসুলভ আচরণ, প্রশ্ন তুললেন অসমবাসীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০১৭, ১১:২৮

options
link
গুজরাটে ৫০০ কোটি এবং অসমে শূন্য, বন্যাত্রাণ নিয়ে প্রশ্নের মুখে মোদি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী নন। দেশের প্রধানমন্ত্রী। তাই সব রাজ্যের দিকে সমান নজর দেওয়া উচিত। বন্যাত্রাণে বিভাজন নিয়ে এভাবেই নরেন্দ্র মোদিকে বিঁধলেন মায়াবতী।

Advertisement

রেলের দেওয়া বিরিয়ানিতে মিলল মরা টিকটিকি, অসুস্থ যাত্রী ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গুজরাট যে বন্যাবিধ্বস্ত তা নিয়ে কোনও সন্দেহ নেই। পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। প্রায় কুড়ি হাজারের বেশি মানুষকে ত্রাণশিবিরে সরিয়ে নেওয়া হয়েছে। এই অবস্থায় গুজরাটের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের বন্দোবস্ত করেছেন মোদি। ৫০০ কোটি টাকার এই প্যাকেজ দেওয়া হচ্ছে বন্যা মোকাবিলায়। কিন্তু এই ঘোষণার পরই ক্ষুব্ধ অসমের মানুষ। রাজ্যের ৩২টি জেলার ২৯টিই বন্যা কবলিত। প্রাণ হারিয়েছেন প্রায় ৭৭ জন। ক্ষয়ক্ষতির পরিমাণ ২০০০ কোটি টাকারও বেশি। অভিযোগ, এ অবস্থায় শুধুমাত্র কিরেন রিজিজুকেই পাঠিয়েই দায় সেরেছে কেন্দ্র। অন্যদিকে গুজরাটে মোদি নিজে ছুটে গিয়েছেন। খতিয়ে দেখেছেন বন্যা পরিস্থিতি। আর এই দুরকম ব্যবহার নিয়েই দ্বিচারিতার অভিযোগ উঠছে মোদির বিরুদ্ধে।

Advertisement

এ নিয়ে প্রশ্ন তুলেছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈও। তাঁর অভিযোগ, মোদি নিজে তো আসেননি। এমনকী পর্যাপ্ত ত্রাণেরও ব্যবস্থাও করেননি। অথচ গুজরাটের জন্য তিনি ঢালাও হস্ত। একই অভিযোগ সমাজসেবী অখিল গগৈরও। তিনি জানান, রাজ্যের প্রতি কেন্দ্র যে কতখানি বিমাতৃসুলভ আচরণ করে, এ ঘটনাই তার প্রমাণ দিচ্ছে। বস্তুত এর ফলে ফুঁসছেন প্রায় প্রত্যেক অসমবাসীই। বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে পশ্চিমবঙ্গের কোথাও কোথাও। যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে রাজ্যের আগে সাহায্য দরকার সেখানে যেন ত্রাণ পাঠানো হয়। গুজরাটের অবস্থা যথেষ্ট খারাপ। তাই সেদিকে কেন্দ্রের নজর দেওয়া অত্যন্ত স্বাভাবিক। কিন্তু একই নজর কেন অসমের প্রতি নেই, তা নিয়েই প্রশ্ন তুললেন মায়াবতী-তরুণরা।

বাংলার জামাই হলেন রাষ্ট্রপতি, বর্ধমানে শ্যালকের পাড়ায় অকাল দীপাবলি ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.