Pak Ship Collides With Indian Navy Unit

সাগরে ভারতের রণতরীতে ধাক্কা পাক যুদ্ধজাহাজের! ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব ‘ক্ষুব্ধ’ দিল্লির

সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় গদর বন্দরের কাছে আন্তর্জাতিক জলসীমায় নজরদারি চালাচ্ছিল ভারতীয় নৌসেনার রণতরীটি। সেই সময় একটি পাক যুদ্ধজাহাজ দ্রুত গতিতে ভারতীয় রণতরীটির দিকে চলে। এরপর আচমকা সেটি গতিপথ পরিবর্তন করে। এর জেরেই সংঘর্ষ হয় দুই যুদ্ধজাহাজের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৪:২৫

options
link
সাগরে ভারতের রণতরীতে ধাক্কা পাক যুদ্ধজাহাজের! ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব ‘ক্ষুব্ধ’ দিল্লির
আরব সাগরে ভারতের রণতরীতে ধাক্কা পাকিস্তানি যুদ্ধজাহাজের। প্রতীকী ছবি।

আরব সাগরে ভারতের রণতরীতে ধাক্কা পাকিস্তানি যুদ্ধজাহাজের। ঘটনার পরই কড়া প্রতিক্রিয়া দিয়েছে নয়াদিল্লি। তলব করা হয়েছে ভারতে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে। তবে গোটা ঘটনায় ইসলামাবাদ এখনও মুখ খোলেনি। 

Advertisement

সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় গদর বন্দরের কাছে আন্তর্জাতিক জলসীমায় নজরদারি চালাচ্ছিল ভারতীয় নৌসেনার রণতরীটি। সেই সময় একটি পাক যুদ্ধজাহাজ দ্রুত গতিতে ভারতীয় রণতরীটির দিকে চলে। এরপর আচমকা সেটি গতিপথ পরিবর্তন করে। এর জেরেই সংঘর্ষ হয় দুই যুদ্ধজাহাজের। গোটা ঘটনায় ক্ষুব্ধ নয়াদিল্লি। পাক যুদ্ধজাহাজের এহেন আচরণকে ‘অগ্রহণযোগ্য’ এবং ‘অপেশাদার আচরণ’ হিসাবে উল্লেখ করেছে ভারত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সরকারের একটি সূত্রের বক্তব্য, ভারতীয় বণতরীটি নিয়মিত অভিযানের অংশ হিসাবে চলাচল করছিল। অন্য কোনও জাহাজের গতিপথ নিয়ে সন্দেহ দেখা দিলে যুদ্ধজাহাজগুলির নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করা একটি সাধারণ রীতি। কিন্তু পাক যুদ্ধজাহাজটি হঠাৎ বিপজ্জনকভাবে গতিপথ পরিবর্তন করে। ভারতীয় নৌবাহিনীর নেওয়া সতর্কতামূলক পদক্ষেপের ফলে পরিস্থিতি জটিল আকার ধারণ করেনি। এই ঘটনায় ভারতের বণতরীর কোনও ক্ষতি হয়নি, তবে সংঘর্ষের জেরে ক্ষতিগ্রস্ত হয় পাক যুদ্ধজাহাজটি। এরপর সেটি করাচি বন্দরে ফিরে যায়। এই ঘটনার কড়া নিন্দা জানিয়ে বিদেশমন্ত্রক জানিয়েছে, পাক নৌসেনার এহেন আচরণ ১৯৯১ সালে ভারত-পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সামরিক মহড়া, অভিযান এবং সৈন্য চলাচলের আগাম বিজ্ঞপ্তি সংক্রান্ত চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। উল্লেখ্য, ২০১১ সালের জুন মাসে পাকিস্তানি নৌবাহিনীর ‘বাবর’ এবং ভারতের আইএনএস ‘গোদাবরী’র মধ্যে অনুরূপ একটি ঘটনা ঘটেছিল।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.