সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরি হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে ভারত-পাকিস্তান সামরিক পরিস্থিতি৷ চলতি সপ্তাহে উরি হামলার বদলা নিতে লাইন অফ কন্ট্রোল পেরিয়ে পাকিস্তানি জঙ্গিদের উপর হামলা চালান ভারতীয় সেনারা৷ দু’জন পাকিস্তানি সেনা ও ৩৬ জঙ্গি নিকেশ করেন তাঁরা৷
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও হামলা চালাল পাকিস্তান৷ যুদ্ধবিরতি লঙ্ঘন করে শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ জম্মু ও কাশ্মীরের আখনুর অঞ্চলে হামলা করে পাক সেনারা৷ পাল্লানওয়ালা সেকটরে মূলত এই ঘটনা ঘটে৷ সকাল ছ’টা পর্যন্ত এদিন ভারত ও পাক সেনাবাহিনীর মধ্যে তীব্র গুলি বিনিময় হয় বলে সূত্রের তরফে জানানো হয়েছে৷
এর আগে বৃহস্পতিবার মেন্ধারে হামলা চালায় পাকিস্তানি সেনা৷ যদিও তাদের সেই আচমকা আক্রমণ ভারতের বিশেষ কোনও ক্ষতি করতে পারেনি৷ সেদিনের ঘটনায় কোনও হতাহত নেই৷ আর তাই আবারও এদিন হামলা চালাল পাক সেনারা৷
যুদ্ধবিরতি লঙ্ঘন করা পাক সেনাদের নতুন কাজ নয়৷ গত চার দিনে এই নিয়ে পাঁচবার যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান৷
সূত্রের খবর, পাক সেনারা সীমান্তপারের সাধারণ মানুষকে আক্রমণ করার চেষ্টা করেছে এদিন৷ বাদু এবং চানু অঞ্চলকে লক্ষ্য করে গুলিবর্ষণ এবং বোমা ছোড়া হয় বলে সূত্রের খবর৷ বারংবার আক্রমণের মাধ্যমে সেই অঞ্চলের বাড়িগুলিকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা চালায় পাক সেনারা৷ যদিও ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে সীমান্তে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে৷ স্থানীয় মানুষদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা গিয়েছে৷ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি৷
সর্বশেষ খবর
-
স্টেশনের জলে ই-কোলাই ব্যাকটেরিয়া! ক্যাগ রিপোর্ট দেখেই কড়া ‘অ্যাকশন’ রেলমন্ত্রীর
-
‘প্রথম’ মরশুমেই চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার, অবশেষে ক্রিকেটে সাফল্যে আবেগে ভাসলেন গোয়েঙ্কা
-
মার্কিন সেনাকে হত্যায় ২৮ লক্ষ টাকা পুরস্কার, মহিলাদের ক্ষেত্রে দ্বিগুণ! ঘোষণা ইরানের
-
১০ বছর পর কোয়েলের ‘ঘর ওয়াপসি’! পরমব্রতর সঙ্গে ফের জুটিতে? চর্চা তুঙ্গে
-
‘ককরোচ’ সমর্থকের বাবার মৃত্যুতে রাজ্যজুড়ে প্রতিবাদে এসএফআই, বাঁকুড়া যাচ্ছেন সিজেপি প্রতিনিধিরা