কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত স্মার্ট এবং দর্শকের অত্যন্ত পছন্দের জুটি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, প্রায় দশ বছর পর চেনা হাউসে ফিরছেন কোয়েল মল্লিক। কীভাবে? খুলেই বলা যাক। সাম্প্রতিক কালে শুধু সিনেমা নয়, রাজনৈতিক কারণেও তাঁরা সংবাদের শিরোনামে এসেছেন। কোয়েল সরে গিয়েছেন প্রত্যক্ষ রাজনীতি থেকে, পরমব্রতও তাঁর নিজের অবস্থান স্পষ্ট করেছেন। রাজনীতির আঙিনায় নয়, পরিচালনা-অভিনয় জগতেই স্বচ্ছন্দ।
অন্যদিকে কোয়েলের প্রথম পছন্দ সিনেমা, ঘনিষ্ঠজনেরা সেটা খুব ভালোভাবেই জানেন। তাঁর সাম্প্রতিক ছবি ‘স্বার্থপর’ দারুণ সফল। পরের ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষারত কোয়লভক্তরা। অন্যদিকে পরমব্রতকে সম্প্রতি দেখা গিয়েছে ‘হাওয়া বদল টু’-তে। এই মুহূর্তে স্টুডিওপাড়ার ফিসফাস, পরমব্রত চট্টোপাধ্যায়ের নির্দেশনায় কাজ করছেন কোয়েল মল্লিক। তাও আবার ‘হইচই স্টুডিওজ’-এর ছবির জন্য। এক অর্থে প্রায় দশ বছর পর কোয়েলের ‘ঘরে ফেরা’ বলাই যায়।
আরও পড়ুন:

এক সময় এসভিএফ-এর ব্যানারে বহু ছবিতে কাজ করেছেন কোয়েল। শোনা যাচ্ছে ছবির শুটিংও নাকি শুরু হয়ে গিয়েছে। এর আগে পরমব্রত এই প্ল্যাটফর্মের সিনেমা-সিরিজ পরিচালনা করেছেন। নতুন মোড়কে টলিউডের পুরনো জুটির কামব্যাক নিঃসন্দেহে বাংলা ছবির দর্শকের কাছে খুশির খবর। কোয়েল-পরমব্রত জুটি বারবার দর্শকের মনোরঞ্জন করেছে। আগামীতেই তার ব্যতিক্রম হবে না বলেই আশাবাদী সিনেপ্রেমীরা।
‘সাগরদ্বীপের যকের ধন’, ‘সোনার কেল্লায় যকের ধন’, ‘হেমলক সোসাইটি’, ‘হাইওয়ে’, ‘বনি’র মতো ছবিতে তাঁদের যুগলবন্দি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছে। পরমব্রতর পরিচালনায় কোয়েলও সাম্প্রতিক অতীতে সাফল্য অর্জন করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আরও একবার পর্দায় পরমব্রত-কোয়েল জুটিকে রসায়ন উপভোগ করার সুযোগ পাবে দর্শক। তাও আবার এমন এক ছবিতে যেখানে পরিচালক আর নায়ক দ্বৈত ভূমিকায় উত্তীর্ণ হবেন পরমব্রত।

যতদূর জানা যাচ্ছে ছবির নাম ‘বীর পুরুষ’। কানাঘুষো, অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে কনীনিকা বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্তের মতো আরও অনেকে কলাকুশলীদের। তবে এবিষয়ে পরমব্রত বা কোয়েল এখনও পর্যন্ত কোনও বক্তব্য রাখেননি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কলকাতাকে ছুঁয়ে ফেলল নিম্নচাপ! অতি বৃষ্টির লাল সতর্কতা দক্ষিণবঙ্গে, কতদিন চলবে বৃষ্টি?
-
‘একটি দল গোটা দেশের সিস্টেম বদলাতে পারে না’, খামতি স্বীকার করেই বার্তা রামদেবের
-
‘বাথরুমের জানলা ভেঙেছিলাম, তারপর…’ জতুগৃহ তারাপীঠের হোটেলে আটকে হাড়হিম অভিজ্ঞতা পর্যটকের
-
‘জন গণ মন’র পরিবর্তে জাতীয় সঙ্গীত হোক ‘বন্দে মাতরম’, ‘শক্তিমান’ মুকেশের দাবিতে বিতর্কের ঝড়
-
সামনে জামশেদপুর এফসি, মিগুয়েলকে ছাড়াই আজ ডুরান্ড কোয়ার্টারে নামছে মোহনবাগান