সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনের খুশির হাওয়ায় দুলে উঠত ফোলানো বেলুনগুলি। আনন্দের স্মারক হয়ে উঠতে পারত। কিন্তু তার আগেই বিপত্তি। বেলুন ফোলাতে গিয়েই চক্ষু চড়কগাছ গৃহকর্তার। কেননা বেলুনের উপর লেখা ‘আই লাভ পাকিস্তান’।
[ মানুষের অধিকার ফিরিয়ে দিচ্ছে, আধারের হয়েই ব্যাটিং প্রধানমন্ত্রীর ]
ঘটনা কানপুরের। মেয়ের জন্মদিন পালনের জন্যই স্থানীয় বাজার থেকে বেলুনগুলি কিনেছিলেন এক ব্যক্তি। সাধারণত বিভিন্ন রঙের বেলুনের যে প্যাকেট হয়, এটিও ছিল তেমনই। ফলে কোনওরকম সন্দেহের অবকাশও ছিল না। গোল বাধল ফোলাতে গিয়ে। আচমকাই একটা বেলুন হাতে নিয়ে ওই ব্যক্তি দেখেন, সেটির উপরে লেখা ‘আই লাভ পাকিস্তান’। আরও দু’একটি বেলুন পরীক্ষা করেন। প্রতি ক্ষেত্রেই অবস্থা একই। দেশের বেলুনে কী করে পাকিস্তানের জয়গান লেখা তা কিছুতেই মাথায় ঢুকছিল না ওই ছাপোষা ব্যক্তির। তিনি পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন এ ব্যাপারে।
Kanpur: Man who bought balloons for daughter’s birthday later spots ‘I love Pakistan’ is written on them. Police begin investigation pic.twitter.com/qrl5CF8jwL
— ANI UP (@ANINewsUP) October 26, 2017
ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে কানপুর পুলিশ। ‘পাকিস্তানকে ভালবাসি’ লেখা এ বেলুন কোথা থেকে বাজারে এল তা খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন জিনিস, বিশেষত মাদক পাচারের ক্ষেত্রে বেলুন ব্যবহার করা হয়। সন্ত্রাসীরা কানপুরে সেরকমই কোনও চক্র চালাতে পারে, এ সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না। নাকি পাকিস্তানে তৈরি জিনিস চোরা পথে এসে ভারতে বিক্রি করা হচ্ছে? তাও খতিয়ে দেখা হচ্ছে। ব্যবসায়ীর ছদ্মবেশে কানপুরে সন্ত্রাসীরা ডেরা গড়ার সম্ভাবনাও সন্দেহের বাইরে রাখা হচ্ছে না। আপাতত ‘পাকিস্তানি’ বেলুন বাদ দিয়েই মেয়ের জন্মদিন পালনের সিদ্ধান্ত নিয়েছেন ওই ব্যক্তি।
[ ‘তাজমহল নয়, দলের লোকেদের মন সাফ করুন আদিত্যনাথ’ ]
সর্বশেষ খবর
-
হেরিটেজ ট্যুরিস্ট সার্কিটে বাগবাজার গৌড়ীয় মঠ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
রাতের বাইপাসে ভয়ংকর দুর্ঘটনা, বাইকে ধাক্কা অ্যাপ ক্যাবের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ২
-
রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে জয়শংকর, ভাষণ দেবেন শনিবার
-
কেন এসআইআর নোটিস আডবানী, জয়শংকর-সহ হেভিওয়েটদের! কী বলছে কমিশন?
-
এবার ‘ন্যাটো’র দেশগুলিতে হামলা রাশিয়ার? ইউক্রেন ছাড়িয়ে গোটা ইউরোপের আকাশে যুদ্ধের মেঘ!