Parliament monsoon session

নতুন সংসদের প্রথম অধিবেশন কবে? মিলল ইঙ্গিত, চালু হতে পারে নয়া ড্রেস কোডও

রাজনৈতিকভাবেও ভীষণ গুরুত্বপূর্ণ এই অধিবেশন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৩, ১৪:১০

options
link
নতুন সংসদের প্রথম অধিবেশন কবে? মিলল ইঙ্গিত, চালু হতে পারে নয়া ড্রেস কোডও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদের বাদল অধিবেশন (Parliament Monsoon Session) শুরু হতে পারে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে। এটিই নতুন সংসদ ভবনের প্রথম অধিবেশন হতে চলেছে। সূত্রের খবর, আগামী ১৭ কিংবা ২০ জুলাই শুরু হবে বাদল অধিবেশন। আর তা শেষ হবে ১০ আগস্ট। যদিও সরকারিভাবে এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি।

Advertisement

সংসদের এই বাদল অধিবেশন ঐতিহাসিক হতে চলেছে। কারণ এবারই নতুন সংসদ ভবনে প্রথমবার অধিবেশন বসবে। যদিও সংসদ (Parliament) সূত্রের খবর, আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেলেও নতুন সংসদ ভবনের ভিতরের কোনও কোনও কাজ এখনও বাকি। জোরকদমে সেটা শেষ করার চেষ্টা করা হচ্ছে। যদি শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে কাজ শেষ না করা যায়, তাহলে পুরনো সংসদে অধিবেশন হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে নতুন ভবনে অধিবেশন করার মরিয়া চেষ্টা করছে সরকার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘ভোটের আগেই চোট! আসল নাকি রাজনৈতিক?’, মমতাকে খোঁচা দিলীপের, পালটা দিল তৃণমূল]

শোনা যাচ্ছে, নতুন ভবনে অধিবেশন হলে সংসদের কর্মীদের জন্য নতুন ড্রেস কোড চালু হবে। একই ধরনের পোশাক পরবেন রাজ্যসভা এবং লোকসভার (Lok Sabha) কর্মীরা। পোশাকে ভারতের বৈচিত্র এবং সংস্কৃতির প্রভাব থাকবে। এছাড়া লোকসভা এবং রাজ্যসভা ভবনের আলাদা আলাদা উদ্বোধনও করা হবে বলে সূত্রের খবর। সবটাই করতে হবে জুলাইয়ের তৃতীয় সপ্তাহের আগে।

Advertisement

[আরও পড়ুন: সকাল থেকেই একটানা বৃষ্টি, কেমন কাটবে আগামী ২৪ ঘণ্টা, জানাল আবহাওয়া দপ্তর

বাদল অধিবেশন রাজনৈতিকভাবেও বেশ তাৎপর্যপূর্ণ। কারণ দ্বিতীয় মোদি (Narendra Modi) সরকার এর পর আর মাত্র একটি পূর্ণাঙ্গ অধিবেশন পাবে। সেটি হল শীতকালীন অধিবেশন। তাই সরকার যদি অভিন্ন দেওয়ানি বিধি বা অন্য কোনও বিতর্কিত বিল পেশ করতে চায়, সেটার জন্য এটাই সেরা সময়। সংসদের এই অধিবেশনেই আবার দিল্লির বিতর্কিত অর্ডিন্যান্স পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা নিয়েও বিতর্ক হওয়ার সম্ভাবনা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন