সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ মাটি বিতর্কিত৷ এ মাটির গভীরে লুকিয়ে আছে দাঙ্গার ইতিহাস৷ কিন্তু সময়ের ধুলো সবকিছুর উপর যেন টেনে দিয়েছে পুরু আস্তরণ৷ আর আলো ফেলেছে মানবিকতা৷ ইতিহাসের ক্ষত মুছে তাই নতুন করে ফিরে দাঁড়িয়েছে অযোধ্যা৷ আর তাই সেলিমের তৈরি খড়মেই আস্থা সাধুদের৷ নিমার হাতে তৈরি মালাতেই পুজো দিচ্ছেন ধর্মপ্রাণ হিন্দুরা৷
অযোধ্যার হনুমান গড়ির সামনে প্রতিদিনই মালা গাঁথেন নিমা খাতুন৷ এছাড়া অন্যান্য পুজোর সামগ্রীও পাওয়া যায় তাঁর কাছে৷ হিন্দুরা সানন্দেই তাঁর থেকে পুজোর জিনিস কিনে নিয়ে যান৷ কোথাও কোনও বিদ্বেষ নেই৷ মহম্মদ সেলিম আবার খড়ম তৈরিতে ওস্তাদ৷ তিন পুরুষ ধরে তাঁরা এ জিনিস তৈরি করছেন৷ সুতরাং পারদর্শিতায় তাঁর ধারেকাছে কেউ নেই৷ সাধুরাও কোনও দ্বিধা না করে তাঁর খড়মেই আস্থা রাখেন৷
যে অযোধ্যা নিয়ে এত বিতর্ক সেখানে এই ছবি নিঃসন্দেহে উল্লেখযোগ্য৷ বাবরির ইতিহাস নিয়েও উঠে আসছে এই সম্প্রীতির ছবি৷ এমনকী স্থানীয় হিন্দুদের ব্যবহারেও কোথাও কোনও অসূয়া নেই বলেই জানাচ্ছেন তাঁরা৷
শুধু এই ছবিটাই বদলে যায় ৬ ডিসেম্বর৷ বাবরি মসজিদ ধ্বংসের কথা মাথায় রেখে সেই দিন কোনও কাজ করেন না মুসলিমরা৷ বাড়ির বাইরেও বেরোন না তেমন৷ তবে বছরের বাকিটা সময় এই একটা দিনের কথা তাঁরা মনেও রাখেন না৷ নিমা খাতুন তো তাই বলেই দিলেন, এ মাটিতে গণ্ডগোল থাকতে পারে, কিন্তু এখানকার মানুষদের মনে কোনও বিদ্বেষ নেই৷

সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার