নিট প্রশ্ন ফাঁসে আরও কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেকথা তিনি জানিয়েছেন ভিডিও বার্তায়। বৃহস্পতিবার মাঝরাতে সেই ভিডিও পোস্ট করতেই ইনস্টাগ্রামে যেন মোদি-ঝড়! রাতারাতি বিপুল পরিমাণে ফলোয়ার বেড়ে গেল মোদির। হিসেব বলছে, ১২ ঘণ্টায় ১১ লক্ষ ফলোয়ার বেড়েছে।
আরও পড়ুন:
ইনস্টাগ্রামে মোদির ভিডিওটির ভিউ ২৭১ মিলিয়ন ছাড়িয়েছে। লাইক পড়েছে দেড় কোটি! কমেন্ট জমা পড়েছে ১৩ লক্ষের চেয়েও বেশি। আর সেই সঙ্গেই লাফিয়ে বেড়েছে ফলোয়ার। জানা যাচ্ছে, ভিডিওটি আপলোড করার আগে ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর অনুগামী সংখ্যা ছিল ১০১ মিলিয়ন। কিন্তু কয়েক ঘণ্টাতেই তা বেড়ে ১০২ মিলিয়নে পৌঁছেছে। বলে রাখা ভালো রাষ্ট্রনেতা হিসেবে মোদির জনপ্রিয়তা সারা বিশে। তিনিই একমাত্র রাষ্ট্রপ্রধান, যাঁর ১০ কোটির বেশি ফলোয়ার রয়েছে ইনস্টাগ্রামে। যা প্রমাণ করে, গ্রহণযোগ্যতার নিরিখে তিনি সত্যিই অপ্রতিদ্বন্দ্বী।
বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, ”আমি জানি, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি কোনও সাধারণ বা তুচ্ছ বিষয় নয়। এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য অত্যন্ত উদ্বেগজনক ও কষ্টদায়ক। তাই, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে বেশ কিছু আইনি পদক্ষেপ করা হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে। তারা এখন কারাগারে রয়েছে।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেই মোদি জানিয়েছিলেন “ছাত্রদের থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে কিছুই নয়। তাঁদের ভবিষ্যৎ নিয়ে আপস করবে না সরকার। দেশের যুবসমাজের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করাটাই আমাদের লক্ষ্য।” আর এরপর রাতের ওই ভিডিওতেও তিনি বুঝিয়ে দেন নিট প্রশ্নফাঁসের ঘটনায় তিনি কতটা উদ্বিগ্ন। আসলে ‘ককরোচ’দের সমস্যা সমাধানে সরকার যে সর্বদাই পাশে আছে তা প্রথম থেকেই বুঝিয়েছেন মোদি। বৃহস্পতিবার ফের সেই বার্তাই দিতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গর্ভাবস্থায় কেমন হবে ঘরের সাজ? হবু মায়ের সুস্থতায় জেনে রাখুন বাস্তুর নিয়ম
-
দুর্গাপুরের আদিবাসী যুবকের রহস্যমৃত্যু! ছত্তিশগড়ের জঙ্গলে উদ্ধার পরিযায়ীর পচাগলা দেহ
-
গুরুদ্বারের কাছে তরোয়াল নিয়ে হামলা, অকালি প্রধান সুখবীরকে খুনের চেষ্টা নিহাঙ্গ শিখদের!
-
‘চটিচাটা’ বনাম ‘বুটচাটা’, কল্যাণ ও রাজ্যের এজির বাকবিতণ্ডায় হাই কোর্টে তুলকালাম
-
ব্রিগেডে ৩ লক্ষাধিক ভক্তের সমাগমে হবে রামকথা! গীতাপাঠের পর নতুন কর্মসূচি শহরে