শিবের শহর কাশীতে মঙ্গলবার অকাল দীপাবলি। সশরীরে নিজের সংসদীয় কেন্দ্রে উপস্থিত হচ্ছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি। লক্ষ্য একটাই— বারাণসী তথা গোটা পূর্ব উত্তরপ্রদেশের উন্নয়নের ভোল বদলে দেওয়া। দু’দিনের এই সফরে প্রধানমন্ত্রীর হাতে রয়েছে ৬ হাজার ৩২২ কোটি টাকার ডালি। তবে কেবল পরিকাঠামো নয়, এবারের সফরের কেন্দ্রে রয়েছে নারীশক্তি। প্রধানমন্ত্রী এদিন বিশেষ ভাবে ভাষণ দেবেন ‘জন আক্রোশ মহিলা সম্মেলনে’।
আরও পড়ুন:
বিজেপির এই মেগা সমাবেশে হাজির থাকছেন প্রায় ৫০ হাজার মহিলা। সভার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ব্যবস্থাপনা। নিরাপত্তারক্ষী থেকে শুরু করে অনুষ্ঠান পরিচালনা— সব দায়িত্বই সামলাচ্ছেন মহিলারা। বারাণসীর বারেকা মাঠে এই সমাবেশের মাধ্যমেই মোদি সরকার মহিলাদের মর্যাদা এবং স্বনির্ভরতার বার্তা দিতে চাইছে। বিকেল ৫টা নাগাদ হেলিকপ্টারে সভাস্থলে পৌঁছবেন মোদি। তাঁকে স্বাগত জানাতে উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
এদিন মোট ১৬৩টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। যার মধ্যে হাজার কোটি টাকার বেশি মূল্যের ৫০টি প্রকল্পের কাজ ইতিমধেই শেষ হয়েছে। এর পাশাপাশি ১১৪টি নতুন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। বারাণসীর যানজট কমাতে একাধিক ফ্লাইওভার ও চার লেনের রাস্তার ঘোষণা রয়েছে তাঁর ঝুলিতে। রেল যোগাযোগে গতি আনতে তিনি সবুজ পতাকা দেখাবেন বারাণসী-পুণে এবং অযোধ্যা-মুম্বই অমৃত ভারত এক্সপ্রেসকে। পাশাপাশি বারাণসী বিমানবন্দর থেকে বারেকা পর্যন্ত নতুন সংযোগকারী রাস্তা উন্নয়নের কাজেও গতি আসবে।
উন্নয়নের এই কর্মযজ্ঞে বাদ পড়েনি স্বাস্থ্য ও শিক্ষাও। বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে নতুন সুপার স্পেশালিটি হাসপাতাল ও হস্টেল তৈরির কাজ শুরু হতে চলেছে। গঙ্গার ঘাটগুলির আধুনিকীকরণ এবং পরিচ্ছন্নতার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে প্রকল্পে। বুধবার ভোরে প্রধানমন্ত্রী কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে গোটা শহর ছেয়ে গিয়েছে দলীয় পতাকায়। রাস্তার মোড়ে মোড়ে চলছে শঙ্খধ্বনি ও পুষ্পবৃষ্টির প্রস্তুতি। সব মিলিয়ে মোদি-যোগীর যুগলবন্দিতে বারাণসী আজ এক নতুন ভোরের অপেক্ষায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘হিন্দুত্বের হৃদয় অত্যন্ত বিস্তৃত’, ভিএইচপি-র অনুষ্ঠানে ভারতীয় সংস্কৃতির মাহাত্ম্য রাজ্যপালের মুখে
-
সপ্তমীর সাজে রাখছেন লিকুইড লিপস্টিক? এই ৬ ভুল করলে সাজ হবে ঘেঁটে ঘ!
-
পুজোর মরশুমে সুখবর, টয় ট্রেনে আরও ৬ জয় রাইড
-
আরও এক রাজ্যে কার্যকর অভিন্ন দেওয়ানি বিধি! শাহী টার্গেট পূরণের লক্ষ্যে এগোচ্ছে বিজেপি
-
সরল সেন্সরের কাঁচি! চৈনিক ‘চাল শুধরে’ অবশেষে ছাড়পত্র পেল সলমনের ‘মাতৃভূমি’