Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Defence Budget

সামরিক ব্যয়ে বিশ্বে পঞ্চম ভারত, ‘শক্তিপুজো’য় কত খরচ দিল্লির, কোথায় চিন-পাকিস্তান?

আগের তুলনায় শক্তিধর দেশগুলির থেকে অস্ত্র আমদানি ভারত ৪ শতাংশ কমালেও, এখন অস্ত্র আমদানির নিরিখে ভারত দ্বিতীয় বৃহত্তম দেশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১৪:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১৪:৪৯

options
link
সামরিক ব্যয়ে বিশ্বে পঞ্চম ভারত, ‘শক্তিপুজো’য় কত খরচ দিল্লির, কোথায় চিন-পাকিস্তান? zoom
সামরিক ব্যয়ে বিশ্বে পঞ্চম ভারত।
Advertisement

মহাশক্তিধরদের সঙ্গে পাল্লা দিয়ে সামরিক খরচে বিপুল ব্যয় ভারতের (Defence Budget)। ২০২৫ সালে বিশ্বের মধ্যে সামরিক খাতে ব্যয়বহুল দেশের তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে আমেরিকা, চিন, রাশিয়ার সঙ্গে পাল্লা দিয়ে এই তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত। চমকে দেওয়ার মতো তথ্য হল, সামরিক খাতে ব্যয় ব্যাপকভাবে বাড়িয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘কালপ্রিট’ জার্মানি। তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে হিটলারের দেশ। তালিকায় ভারতের ধারেকাছেও নেই পাকিস্তান।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউটের (SIPRI) তরফে সোমবার এক রিপোর্ট প্রকাশ করা হয়েছে। যেখানে ২০২৫ সালের বিশ্বজুড়ে সামরিক ব্যয়ের খুঁটিনাটি তথ্য তুলে ধরা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সামরিক ব্যয়ের নিরিখে শীর্ষে রয়েছে আমেরিকা। ২০২৫ সালে এই দেশের সামরিক খাতে ব্যয় ৯৫৪ বিলিয়ন ডলার। যদিও ২০২৪ সালের তুলনায় ব্যয়ের হার ৭.৫ শতাংশ কম। এরপরই দ্বিতীয় স্থানে রয়েছে চিন। জিনপিংয়ের দেশের ব্যয় ৩৩৬ বিলিয়ন ডলার। ২০২৪ সালের তুলনায় দেশটি ব্যয় ৭.৪ শতাংশ বেড়েছে। রাশিয়া সামরিক ব্যয় ৫.৯ শতাংশ বাড়িয়ে পৌঁছেছে ১৯০ বিলিয়ন ডলার। ২০২৪ সালের তুলনায় সামরিক ব্যয় ২৪ শতাংশ বাড়িয়ে তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে জার্মানি। ২০২৫ সালে সামরিক খাতে দেশটি ব্যয় করেছে ১১৪ বিলিয়ন ডলার। এরপরই রয়েছে ভারত। শক্তির আরাধনায় ৮.৯ শতাংশ বরাদ্দ বাড়িয়ে দিল্লি ২০২৫ সালে সামরিক খাতে ব্যয় করেছে ৯২.১ বিলিয়ন ডলার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০২৪ সালের তুলনায় সামরিক ব্যয় ২৪ শতাংশ বাড়িয়ে তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে জার্মানি। ২০২৫ সালে সামরিক খাতে দেশটি ব্যয় করেছে ১১৪ বিলিয়ন ডলার।

এসআইপিআরআই-এর রিপোর্টে সামরিক ব্যয়ের নিরিখে ৪০টি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় ৩১ নম্বরে রয়েছে ভারতের চিরশত্রু পাকিস্তান। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে দেশটি সামরিক ব্যয় ১১ শতাংশ বাড়িয়েছে। ২০২৫ সালে এই খাতে ইসলামাবাদের বাজেট ছিল ১১.৯ বিলিয়ন ডলার। তবে রিপোর্ট বলছে বিশ্বের মোট সামরিক ব্যয়ের ৫১ শতাংশই বহন করে ৩টি দেশ আমেরিকা, চিন ও রাশিয়া। একত্রে এদের সামরিক ব্যয় ১,৪৮০ বিলিয়ন ডলার। এই ব্যয় আগামী দিনে ২,৮৮৭ বিলিয়ন ডলারে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে। সামরিক ব্যয়ের নিরিখে পিছিয়ে নেই ইউরোপও। এদের সামরিক ব্যয় ১৪ শতাংশ বেড়ে পৌঁছেছে ৮৬৪ বিলিয়ন ডলারে। এই রিপোর্টে স্পষ্ট যে ন্যাটো দেশগুলি যুদ্ধের বাজারে ব্যাপকভাবে শক্তি বাড়াচ্ছে।

এই রিপোর্টে আরও একটি তথ্য সামনে এসেছে। হিসেব বলছে, আগের তুলনায় শক্তিধর দেশগুলির থেকে অস্ত্র আমদানি ভারত ৪ শতাংশ কমালেও, এখন অস্ত্র আমদানির নিরিখে ভারত দ্বিতীয় বৃহত্তম দেশ। এখনও বিশ্বের মোট অস্ত্র আমদানির ৮.২ শতাংশ ভারতে আসে। দাবি করা হচ্ছে, সামরিক খাতে ভারতের এই বিপুল ব্যয়ের মূল কারণ চিন ও পাকিস্তানের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.