সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জরুরি অবস্থা’কে ‘দেশের ইতিহাসের এক কালো অধ্যায়’ বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন কি বাত’-এর ১২৩তম পর্বে মোদিকে বলতে শোনা গেল, সেই সময় যাঁরা এমার্জেন্সির বিরুদ্ধে লড়াই চালিয়েছিলেন তাঁদের সেই সংগ্রামকে স্মরণে রাখতেই হবে।
২৫ জুন, ১৯৭৫। দেশব্যাপী জারি হয়েছিল ‘জরুরি অবস্থা’। অর্থাৎ এবছর ৫০ বছর পূর্ণ করল ‘এমার্জেন্সি’। আর এদিন সেই প্রসঙ্গেই মোদি সরব হলেন তাঁর মাসিক বেতার অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী বলেন, ”যারা এমার্জেন্সি আরোপ করেছিল তারা কেবল সংবিধানের আত্মাকেই হত্যা করেনি। বরং ন্যায়ব্যবস্থাকে পুতুল বানানোর চেষ্টাও করেছিল।” পাশাপাশি ‘সংবিধান হত্যা দিবস’ পালন প্রসঙ্গে তাঁকে বলতে শোনা যায়, ”যাঁরা সেই সময় এমার্জেন্সির বিরুদ্ধে লড়াই করেছিলেন সাহসের সঙ্গে তাঁদের আমাদের মনে রাখতে হবে। যা সংবিধানকে রক্ষা করতে আমাদের উদ্বুদ্ধ করবে।”
Sharing this month’s #MannKiBaat. Do tune in! https://t.co/N8WrWlWNId
Advertisement— Narendra Modi (@narendramodi) June 29, 2025
এরই পাশাপাশি আরও নানা বিষয় এদিন উঠে আসে মোদির ভাষণে। তিনি জানান, ট্রাকোমা নামের চোখের অসুখটি থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছে দেশ। তাঁর কথায়, ”আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে ভারত ট্রাকোমা থেকে মুক্ত হয়েছে। এটি চোখের একটি অসুখ।”
পাশাপাশি আন্তর্জাতিক যোগ দিবস নিয়েও এদিন বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ”প্রতি বছরের মতো এবারও ২১ জুন কোটি কোটি মানুষ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে অংশ নিয়েছিলেন। ১০ বছর আগে এটা শুরু হয়েছিল। প্রতি বছরই এটা আরও জমকালো হয়ে উঠছে।”
সর্বশেষ খবর
-
ফেসবুকে প্রেম থেকে বিয়ে! স্ত্রীকে খুনের পর শ্যালিকাকে মেসেজ দীপঙ্করের, রিষড়া কাণ্ডে নয়া তথ্য
-
দীর্ঘদিনের ডেকরেটর্স বদল কালীঘাট তৃণমূলের! ২১ জুলাইয়ের মঞ্চ প্রস্তুতির ভার পেল অন্য সংস্থা
-
কমিকস থেকে শুরু জাপানের ফুটবল রূপকথা! ‘স্বার্থপর’ হয়েই বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছে ‘মাঙ্গা’?
-
তীর্থযাত্রায় দুর্ঘটনা উত্তরপ্রদেশে, দু’টি গাড়ির সংঘর্ষে প্রাণ গেল এক পরিবারের ৪ জনের, প্রকাশ্যে ভিডিও
-
চল রাস্তায় সাজি ট্রামলাইন… এবার সল্টলেক, নিউটাউনেও! ফের শহরে স্বমহিমায় ফিরছে ট্রাম পরিষেবা