সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী জন ধন যোজনার বড় সাফল্য। ভরতুকি সঠিক জায়গায় পৌঁছানোর ফলে সচেতন হচ্ছেন গ্রামবাসী। কমছে গুটখা ও মদ খাওয়ার প্রবণতা। সম্প্রতি জন ধন যোজনার মূল্যায়নে এসবিআই-এর একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানেই উঠে এসেছে এই তথ্য।
[ কর্মী-সমর্থকদের উপর হামলা হলে চোখ উপড়ে নেব, হুমকি বিজেপি নেত্রীর ]
জন ধন যোজনায় ভরতুকি প্রদানের প্রক্রিয়া পালটেছে। আধার-মোবাইল ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তি ঘটেছে। ফলে ভরতুকি আর যার-তার হাতে পড়ছে না। বা এর মধ্যে কোনও মধ্যস্বত্তভোগীর জায়গাও নেই। এই প্রক্রিয়াই সাফল্য এনেছে। দেশের বৃহত্তম ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, যে রাজ্যে যত বেশি সংখ্যক জন ধন যোজনা অ্যাকাউন্ট আছে, সে রাজ্যে মদ ও গুটখা খাওয়ার প্রবণতা তত কমেছে। শুধু তাই নয়, গ্রামীণ অর্থনীতিতেও বিরাট প্রভাব পড়েছে। গ্রামের বাজারের মুদ্রাস্ফীতি এখন অনেকটাই নিম্নগামী। এছাড়া সাধারণ মানুষ স্বাস্থ্যের দিকে নজর দিয়েছেন। রিপোর্ট মোতাবেক, পশ্চিমবঙ্গ, রাজস্থান, মহারাষ্ট্র বিহারের মতো রাজ্যে স্বাস্থ্য সংক্রান্ত খরচ বেড়েছে। ফলে মানুষের স্বাস্থ্য সচেতনতার ইঙ্গিত মিলছে।
[ তাজমহল ভারতের কলঙ্ক, বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক ]
গত তিন বছরে প্রায় তিরিশ কোটি পরিবার জন ধন যোজনা অ্যাকাউন্টের আওতাভুক্ত হয়েছে। এই অ্যাকাউন্ট খোলার নিরিখে প্রথম তিনটি রাজ্য হল উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ। প্রায় ৬০ শতাংশ অ্যাকাউন্টই খোলা হয়েছে প্রত্যন্ত গ্রামে। যে সমস্ত অ্যাকাউন্ট নিষ্ক্রিয় ছিল তা সচল হয়েছে। এর সঙ্গে আধার ও মোবাইল নম্বর যোগের ফলে সরকারি ভরতুকির সঠিক বিতরণ হচ্ছে। ফলে গ্রামীণ অর্থনীতি তো বটেই, সামগ্রিক অর্থনীতিতেও বড় রদবদল এসেছে। স্বাস্থ্যের দিকে নজর, মদ-গুটখা না খাওয়া, এবং গ্রামীণ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের মতো বিষয়গুলি সে ইঙ্গিতই দিচ্ছে। এসবিআই-এর রিপোর্ট জানিয়ে দিচ্ছে, প্রাধনমন্ত্রীর জন ধন যোজনা সফল। তবে যে রাজ্যগুলি এই সুবিধা বেশি নিতে পেরেছে তারাই লাভবান হয়েছে। গোটা দেশেই এই চিত্র ফুটে উঠলে সাফল্যের মাত্রা যে আরও বাড়বে তা বলাই বাহুল্য।
[ অচল কয়েনও ‘সচল’, তাহেরপুরে শ্যামার আরাধনায় এটাই বার্তা ]
সর্বশেষ খবর
-
‘টেকনিক নেই, সাফল্য পাবে না’, বৈভবের ভবিষ্যৎ নিয়ে এখন থেকেই ‘মাথাব্যথা’ বিদেশি তারকার
-
বাজারে তোলাবাজির প্রতিবাদ! সবংয়ের বিজেপিকর্মীকে মারধর দুষ্কৃতীদের, গ্রেপ্তার ১
-
জমি, সম্পত্তি লিখিয়ে বাবাকেই চড়-লাথি! শ্বশুরবাড়িতে রেখে খেতে না দিয়ে নৃশংস ‘অত্যাচার’ মেয়ের
-
‘ভাঁড়ের দল, থার্ড ক্লাস’, ভরা মঞ্চে মোদিকে নিয়ে রসিকতা করায় রাহুলকে তুলোধোনা বিজেপির
-
করম পরবে ‘কল্পতরু’ মুখ্যমন্ত্রী! পুরুলিয়া থেকে কুড়মালি ভাষা নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর