সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার থেকে আর্থিক তছরুপের (PMLA) আওতায় পড়বে ক্রিপ্টোকারেন্সিও। বুধবার একটি নির্দেশিকা জারি করে নয়া নিয়মের বিষয়টি জানিয়ে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। বিটকয়েনের মতো কারেন্সির পাশাপাশি ভারচুয়াল সম্পত্তিতেও (Virtual Asset) এবার থেকে কার্যকর হবে আর্থিক তছরুপের অভিযোগ। সরকারের তরফে জানা গিয়েছে, ডিজিটাল সম্পদের উপর নজরদারি বাড়াতেই নতুন নির্দেশিকা আনা হচ্ছে। তাছাড়াও ক্রিপ্টোকারেন্সির (Cryptocurrency) দেদার দুর্নীতি আটকাতেও কড়া পদক্ষেপ করছে কেন্দ্র।
ক্রিপ্টোকারেন্সিতে লগ্নি করার দিকে যথেষ্ট আগ্রহী বর্তমান প্রজন্ম। কিন্তু তাঁদের উদ্দেশে সতর্কবার্তা দিচ্ছে কেন্দ্র। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, যেকোনোও ধরণের তথ্য, নম্বর বা টোকেন- সমস্ত ক্ষেত্রেই আর্থিক লেনদেন থেকে সতর্ক থাকা দরকার। আয়কর আইনের আওতায় পড়বে এই আর্থিক লেনদেনগুলি। ডিজিটাল সম্পদ কেনাবেচার আগেও সাবধান হয়ে আর্থিক লেনদেনের পরামর্শ দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: অনুব্রত নেই তো কী, আমি তো আছি…! দলের কাছে বীরভূমে ‘ভোট করানো’র দায়িত্ব চাইলেন মদন]
সাধারণত আর্থিক তছরুপের মামলার তদন্তের দায়িত্বে থাকে ইডি। কয়েনসুইচ কুবেরের মতো একাধিক ক্রিপ্টোকারেন্সি সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তারা। এবার নয়া নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হল, আর্থিক তছরুপের অভিযোগে যেকোনও অভিযুক্তের বিরুদ্ধেই পদক্ষেপ করা যেতে পারে। ক্রিপ্টোকারেন্সি ছাড়াও ভারচুয়াল সম্পদের আদানপ্রদানের বিষয়টি আর্থিক তছরুপের আওতায় আসতে চলেছে।
বেসরকারি ক্ষেত্রগুলিতে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সম্পত্তি অর্জনের এই নয়া মাধ্যম। তবে চলতি অর্থবর্ষে ক্রিপ্টোকারেন্সি থেকে আয়ের উপর ৩০ শতাংশ কর বসিয়েছে কেন্দ্র। তার জেরেই এই ক্ষেত্রে অপরাধের সম্ভাবনাও বাড়ছে। ইতিমধ্যেই একাধিক দুর্নীতি ঢাকতে ক্রিপ্টোকারেন্সির শরণাপন্ন হয়েছে দুষ্কৃতীরা। তাই এবার অপরাধে লাগাম টানতে আর্থিক তছরুপের আওতায় আসছে লেনদেনের নয়া পদ্ধতি।
[আরও পড়ুন: অমানবিক! ১ হাজার কুকুরকে দিনের পর দিন অভুক্ত রেখে হত্যা, গ্রেপ্তার প্রৌঢ়]
সর্বশেষ খবর
-
‘লাইনে আনার দায়িত্বটা আমাদের’, মহরমের মিছিলে অস্ত্র নিয়ে কী বললেন শুভেন্দু
-
ভেনেজুয়েলা বিপর্যয়ের মধ্যেই জোরাল ভূমিকম্পে কাঁপল দিল্লি, আতঙ্কে হুড়োহুড়ি
-
থ্রেট কালচারে ভিত হেডমাস্টার! স্কুলে গুদাম তৃণমূল ‘দাদা’র, পালাবদলের পর উদ্ধার করল গ্রামবাসীরা
-
‘দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতি’, জলভরা-মনোহরা-নৌকার জিআই প্রাপ্তিতে কী প্রতিক্রিয়া নির্মাতাদের?
-
সাগরে ‘সালামি স্লাইসিং’ চিনের! স্থলে চৈনিক চালের মোকাবিলা করেছে ভারত, জলে কি পারবে আমেরিকা?