সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ ধর্ষণের হাত থেকে বাঁচতে এক প্রৌঢ়ের পুরুষাঙ্গ কেটে নেওয়ার ঘটনায় অভিযুক্ত তরুণীর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত নিল কেরল পুলিশ৷ জানা যাচ্ছে, প্রাথমিকভাবে আইনে প্রথম বর্ষের ওই ছাত্রীর বিরুদ্ধে আত্মরক্ষা সংক্রান্ত ধারায় অভিযোগ দায়ের করার পরিকল্পনা করা হয়৷ কিন্তু শেষপর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করেছে কেরল পুলিশ৷
[CIA-কে প্রত্যাঘাত, মার্কিন গোয়েন্দাদের নেটওয়ার্ক গুঁড়িয়ে দিল চিন]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেরলের পেট্টা এলাকায় বাসিন্দা ওই তরুণীকে বেশ কয়েকদিন ধরে উত্যক্ত করছিল গঙ্গেশানন্দ তীর্থপদ ওরফে হরিস্বামী নামে এক প্রৌঢ়৷ ওই তরুণীর বাবা শয্যাশায়ী৷ তাই ওই তরুণীকে বারবার কুপ্রস্তাব দিচ্ছিল হরিস্বামী৷ তার সাহস এতটাই বেড়ে যায়, যে শুক্রবার রাতে ওই তরুণীর বাড়িতে চড়াও হয় সে৷ কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় ওই তরুণীকে ধর্ষণ করার চেষ্টা করে হরিস্বামী৷ নিজেকে বাঁচাতে হরিস্বামীকে পাল্টা আক্রমণ করেন ওই তরুণী এবং ধারালো অস্ত্র দিয়ে তার পুরুষাঙ্গ কেটে নেন৷ বিষয়টি জানাজানি হতেই গুরুতর আহত অবস্থায় হরিস্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়৷ হাসপাতাল কর্তৃপক্ষই পুলিশে খবর দেয়৷ ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে হরিস্বামীর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের হয়৷
[আদিত্যনাথের বক্তব্য সবার আবেগের প্রতিধ্বনি: বিজেপি]
এই ঘটনার পর আক্রান্ত তরুণীর পাশে দাঁড়িয়েছেন খোদ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ এই ঘটনাকে সাহসী পদক্ষেপ বলে বর্ণনা করে তিনি বলেন, ওই তরুণীকে সবরকম সাহায্য করবে সরকার৷ ওই তরুণীকে সমর্থন করার আর্জি জানিয়েছে কেরলের রাজ্য মহিলা কমিশনও৷ এই পরিস্থিতিতে এবার ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত নিল কেরল পুলিশ৷ কিন্তু কংগ্রেস নেতা শশী থারুরের বক্তব্য, ওই তরুণীর আইন হাতে তুলে নেওয়া ঠিক হয়নি। তাঁর পুলিশের কাছে যাওয়া উচিত ছিল। যদিও আইনজীবীদের একাংশের দাবি, যৌন হেনস্তায় ঘটনায় আক্রান্তের বিরুদ্ধে অভিযোগ আদালতে এমনিতেও ধোপে টিকত না৷
[জানেন, মুম্বই ইন্ডিয়ান্সের এই ক্রিকেটার ছিলেন রেস্তরাঁ কর্মী?]
সর্বশেষ খবর
-
দেবী শাঁখা পরেন বাঁকুড়ায়, কলসে দূর হয় ‘বন্ধ্যাত্ব’, পশ্চিম বর্ধমানের এই পুজোয় তিনদিনই হয় ছাগবলি
-
ভদ্রলোকের এক কথা! চ্যাম্পিয়ন হয়েও ফের নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
-
রেজিনগরের নির্বাচন কোন্দলে বাম ঐক্য চুরমার! প্রার্থী বাছাইয়ে সিপিএমের ‘দাদাগিরি’ মানতে নারাজ আরএসপি
-
ব্লক-আনব্লকের পর ঘনিষ্ঠতা! মেসে অন্তরঙ্গ মুহূর্তের মাঝেই প্রেমিকার বিশেষ বন্ধুর ফোন, পুরুলিয়া কাণ্ডের নেপথ্যে প্রতিশোধ?
-
স্মৃতি-শেফালির দুরন্ত ব্যাটিং, ‘ঘূর্ণিঝড়’ স্পিনারদের! শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়াসেরা ভারত