বিহারে পণের জন্য বর্বরতা। রেহাই পেল না তিনি মাসের অন্তঃসত্ত্বাও। ২২ বছরের গর্ভবতী ওই তরুণীকে প্রথম বিবাহবার্ষিকীর দিনে শ্বাসরোধ করে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনার নৃশংসতায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গোপালগঞ্জ জেলার। নিহত তরুণীর নাম গুড়িয়া দেবী। বছর খানেক আগে ২০২৫ সালের ৮ মে মণীশ কুনওয়ার নামের যুবকের সঙ্গে বিয়ে হয় তাঁর। তরুণীর উপর বিয়ের পর থেকেই অত্যাচার চলছিল। সোনার চেন এবং বুলেট মোটরবাইকের জন্য বারবার তাঁকে হেনস্তা করে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা। গুড়িয়ে গর্ভবতী জানার পরে অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। গত শুক্রবার ছিল গুড়িয়া-মণীশের বিবাহবার্ষিকী। সেদিন রাতেই তরুণীকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ।
ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। যদিও তার আগেই বাড়ি ছেড়ে পালায় অভিযুক্ত স্বামী মণীশ কুনওয়ার এবং তাঁর পরিবারের লোকেরা। গুড়িয়ার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পণ, শারীরিক ও মানসিক অত্যাচার এবং হত্যার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মিলছে না বেতন, পুরভবন-চেয়ারম্যানের ঘরের সামনে আবর্জনা-মরা কুকুর ফেলে বিক্ষোভ সাফাই কর্মীদের
-
নয়ে ৮ জনই বাংলাদেশি! নিউমার্কেটের হোটেলে স্ত্রী, সন্তান-সহ মৃত্যু পদ্মাপাড়ের সাংবাদিকেরও
-
আপত্তি নেই কং-আইএসএফে, বরদাস্ত নয় তৃণমূল-বিজেপি! পঞ্চায়েত ‘দখলে’ সদস্যদের হুঁশিয়ারি সিপিএমের
-
‘তোমাকে আইপিএলে নিয়ে যাব’, যশস্বীর ‘টোপ’ গিলেই আউট শ্রীলঙ্কার ব্যাটার
-
বাদ প্রধান বিচারপতি, পড়ুয়াদের দাবি মেনে নতুন করে সমাবর্তনের আয়োজন টাটার কলেজের