Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
Himanta Biswa Sarma

মঙ্গলেই মুখ্যমন্ত্রী পদে শপথ, অসম জয়ের পর এনডিএ-র পরিষদীয় দলনেতা নির্বাচিত হিমন্ত

আগামী ১২ মে গুয়াহাটির খানাপাড়া ভেটেরিনারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত হতে চলা শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপির শীর্ষ নেতৃত্বের পাশাপাশি উপস্থিত থাকছেন খোদ নরেন্দ্র মোদিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১৬:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১৬:৩১

options
link
মঙ্গলেই মুখ্যমন্ত্রী পদে শপথ, অসম জয়ের পর এনডিএ-র পরিষদীয় দলনেতা নির্বাচিত হিমন্ত zoom
হিমন্ত বিশ্ব শর্মা। ফাইল চিত্র।

নির্বাচনী ফলাফলে অসমের জনতা রায় দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র পক্ষে। বিরোধী শিবিরকে পর্যদুস্ত করার পর রবিবার এনডিএ-র বিধায়ক দলের নেতা নির্বাচিত হলেন হিমন্ত বিশ্বশর্মা। অর্থাৎ দ্বিতীয়বারের জন্য অসমের মসনদে বসতে চলেছেন তিনি। জানা যাচ্ছে, আগামী ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার গুয়াহাটিতে আয়োজিত হতে চলেছে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান।

জানা যাচ্ছে, রবিবার গুয়াহাটিতে বিজেপির বিধায়কদলের বৈঠক বসেছিল। সেখানে বিদায়ী সরকারের ৩ মন্ত্রী ও ৮ বিধায়কের তরফে এনডিএ-র বিধায়কদলের নেতা হিসেবে হিমন্ত বিশ্বশর্মার নাম প্রস্তাব করা হয়। সর্বসম্মতিতে পাশ হয়ে যায় সেই প্রস্তাব। বৈঠক শেষে এনডিএ নেতারা অসমের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান। এই দলে রাজ্যের নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিংরা। এখানে এনডিএ-র তিন শরিক দলের বিধায়কদের সই করা পত্র তুলে দেওয়া হয় রাজ্যপালের হাতে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ হওয়ার পর ১২ ফেব্রুয়ারি শপথের দিন ঠিক হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এনডিএ নেতারা অসমের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান। এই দলে রাজ্যের নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিংরা।

১২৬ আসনের অসম বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজন ছিল ৬৪টি আসনের। সেখানে বিজেপি একাই পেয়েছে ৮২টি আসন। পাশাপাশি এনডিএ-র শরিক দল বিওপিএফ ও এজিপি যথাক্রমে পেয়েছে ১০টি করে আসন। অর্থাৎ এনডিএ-র প্রাপ্ত আসন ১০২। অন্যদিকে কংগ্রেস পেয়েছে মাত্র ১৯টি আসন। বিরাট এই জয়ের পর অসমে এবার তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে এনডিএ। ২০১৬ সালে এখানে প্রথম এনডিএ নেতৃত্বাধীন জোট সরকার গঠিত হয়। যার মুখ্যমন্ত্রী ছিলেন সর্বানন্দ সোনওয়াল। এরপর ২০২১ সালে এখানে মুখ্যমন্ত্রী হন হেমন্ত। এই নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর দায়িত্ব উঠছে তাঁর কাঁধে।

আগামী ১২ মে গুয়াহাটির খানাপাড়া ভেটেরিনারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত হতে চলা শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপির শীর্ষ নেতৃত্বের পাশাপাশি উপস্থিত থাকছেন খোদ নরেন্দ্র মোদিও। হবু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে নতুন মন্ত্রিসভা শপথ নেবে আগামী ১২ মে। অসমবাসীর আশীর্বাদ ভবিষ্যতেও আমাদের সঙ্গে থাকবে বলে আশা করি। আগামী দিনে অসমকে দেশের অন্যতম উন্নত রাজ্যে পরিণত করাই আমাদের লক্ষ্য।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.