ঘুম ছুটল পাকিস্তান, চিনের! নেপথ্যে আধুনিক অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা। যা একবার উৎক্ষেপণে একাধিক নিশানায় আঘাত হানতে সক্ষম। একসঙ্গে একাধিক পরমাণু বোমা ছোড়ার মতো ভয়ংকর কাজে পারঙ্গম দেশীয় প্রযুক্তিতে তৈরি এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি। বলা বাহুল্য, ‘মিশন দিব্যাস্ত্র’-এর অন্তর্গত আধুনিক অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র ভারতের সামরিক অস্ত্রের ভাণ্ডারকে কয়েক গুণ শক্তিশালী করে তুলল।
৮ মে, শুক্রবার ওড়িশার এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়। ভারত মহাসাগরের সব লক্ষ্যবস্তুতেই সফল ভাবে নিশানা করেছে আধুনিক অগ্নি-৫। শনিবার এই সাফল্যের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। উল্লেখ্য, খুব অল্প সংখ্যক দেশের কাছেই একসঙ্গে একাধিক লক্ষ্যে আঘাত হানায় সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে। এর জন্য কাজ করে রি-এন্ট্রি ভেহিকল বা এমআইআরভি প্রযুক্তি। এর মাধ্যমেই একটিমাত্র ক্ষেপণাস্ত্র একাধিক অস্ত্র বহন করতে এবং তা নিক্ষেপ করতে সক্ষম। এমনকী কয়েকশো কিলোমিটার জুড়ে বিস্তৃত এলাকায় একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে।
প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, পরীক্ষামূলক উৎক্ষেপণে অগ্নি-৫ যে সমস্ত লক্ষ্যবস্তুতে নির্ভুল নিশানা করেছে, সমুদ্রের বিভিন্ন অংশে জাহাজ থেকে তা পর্যবেক্ষণ করা হয়েছে। ক্ষেপাণাস্ত্র পরীক্ষার সময় উপস্থিতি ছিলেন ডিআরডিওর একাধিক শীর্ষ বিজ্ঞানীরা এবং সেনাকর্তারা। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মতে, এর ফলে ভারত যে কোনও সংঘর্ষে রণকৌশলের দিক থেকে এগিয়ে থাকবে। উল্লেখ্য, অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ ৫,০০০ কিলোমিটার। এই কারণে এটিকে ভারতের অন্যতম শক্তিশালী অস্ত্র বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’
-
EXCLUSIVE: পুজোর পরেই ভোট ইমপায়, বদলের টলিউডে ফিরবে ঐক্য?