Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
Somnath temple

সোমনাথ মন্দিরের চূড়ায় প্রথমবার কুম্ভাভিষেক, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে দেশ

দেশের ১১টি তীর্থস্থান থেকে পবিত্র জল আনা হবে সোমনাথ মন্দিরে। একটি বিশাল ঘড়া বা কুম্ভে সেই জল ভরে আধুনিক ক্রেনের সাহায্যে তোলা হবে মন্দিরের চূড়ায়।

সংবাদ প্রতিদিন ব্যুরো
সংবাদ প্রতিদিন ব্যুরো

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১৬:৪৫

link
সংবাদ প্রতিদিন ব্যুরো
সংবাদ প্রতিদিন ব্যুরো

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১৬:৪৫

options
link
সোমনাথ মন্দিরের চূড়ায় প্রথমবার কুম্ভাভিষেক, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে দেশ zoom
সোমনাথ মন্দির।
Advertisement

আগামী ১১ মে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে দেশ। গুজরাতের সোমনাথ মন্দিরে অনুষ্ঠিত হবে ‘সোমনাথ অমৃত পর্ব ২০২৬’। মন্দির পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এবার প্রথমবার সোমনাথ মন্দিরের ৯০ মিটার উঁচু চূড়ায় এবার হবে মহা কুম্ভাভিষেক।

এই বিশেষ অনুষ্ঠানে দেশের ১১টি তীর্থস্থান থেকে পবিত্র জল আনা হবে সোমনাথ মন্দিরে। একটি বিশাল ঘড়া বা কুম্ভে সেই জল ভরে আধুনিক ক্রেনের সাহায্যে তোলা হবে মন্দিরের চূড়ায়। মন্ত্রোচ্চারণের মাধ্যমে কুম্ভাভিষেক সম্পন্ন করবেন পুরোহিতরা। আগামিকাল বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমে সোমনাথ জ্যোতির্লিঙ্গের মহাপুজো করবেন। তারপর ঐতিহাসিক অনুষ্ঠানে অংশ নেবেন মোদি।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, ‘২০২৬ সালের শুরুতে আমি গিয়েছিলাম সোমনাথ স্বাভিমান পর্বে যোগ দিতে। সেই অনুষ্ঠান ছিল সোমনাথ মন্দিরের উপরে প্রথম আক্রমণের এক হাজার বছর পূর্তি। এবার আগামী ১১ মে আমি আবারও সোমনাথ মন্দিরে যাব, পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের উদ্বোধনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে। মাত্র ছ’মাসেরও কম সময়ে সোমনাথের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা দুটি গুরুত্বপূর্ণ মাইলফলকের সাক্ষী হওয়া আমার কাছে এক বিশেষ সৌভাগ্যের বিষয়। ধ্বংস থেকে সৃষ্টির পথে সোমনাথের যাত্রা—যাকে আমরা বলি ‘ধ্বংস থেকে সৃজন’—তারই এক জীবন্ত প্রতীক এই অনুষ্ঠানগুলি।’

দক্ষিণ ভারতের বহু মন্দিরে প্রতি ১০-১২ বছর অন্তর কুম্ভাভিষেকের প্রচলন থাকলেও, সোমনাথ মন্দিরের ইতিহাসে এই প্রথমবার এমন অনুষ্ঠান পালন হতে চলেছে। এই অনুষ্ঠান ঘিরে দেশজুড়ে ভক্তদের মধ্যে উৎসাহ তুঙ্গে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.