Karnataka

ইদ মিলাদের অনুষ্ঠানে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান! ফের বিতর্ক কর্নাটকে

ওই অনুষ্ঠানে উসকানিমূলক অডিও চালানো হয় বলেও অভিযোগ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৫, ১৬:৫৪

options
link
ইদ মিলাদের অনুষ্ঠানে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান! ফের বিতর্ক কর্নাটকে
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণপতি বিসর্জনকে কেন্দ্র করে অশান্তির পর ফের উত্তপ্ত কর্নাটক। সোমবার রাজ্যের শিবমেগা জেলার ভদ্রাবতী শহরে ইদ মিলাদের অনুষ্ঠানে শোনা গেল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান! এই ঘটনায় স্বাভাবিকভাবেই বিতর্ক ছড়িয়েছে। পুলিশের তরফে জানা গিয়েছে, ভদ্রাবতীর ওল্ড টাউনে মুসলিম সম্প্রদায়ের তরফে এই সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানেই পাকিস্তানের জয়ধ্বনির পাশাপাশি সাম্প্রদায়িক উসকানিমূলক অডিও চালানো হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, সম্প্রতি এই সংক্রান্ত এক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অভিযোগ, গত সোমবার ভদ্রাবতী শহরে মুসলিমদের আয়োজিত ওই অনুষ্ঠানেই পাকিস্তানের সমর্থনে স্লোগান দেওয়া হয়। শিবমেগা জেলার পুলিশ প্রধান মিথুন কুমার বলেন, ”এই ঘটনা সোমবারের। ঘটনাস্থল ভদ্রাবতী বলে অনুমান করা হচ্ছে। সেইমতো সেখানে তদন্ত শুরু করেছি। যারা যারা অনুষ্ঠানে ছিলেন তাঁদের খোঁজ শুরু হয়েছে। ভাইরাল ভিডিওর সত্যতা খতিয়ে দেখার পাশাপাশি ঘটনাস্থল ও সেখানে উপস্থিত লোকজনকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।” ওই আধিকারিক আরও জানিয়েছেন, “ইতিমধ্যেই ঘটনার তদন্তে ৩ পর্যবেক্ষকের নেতৃত্বে তিনটি দল গঠন করা হয়েছে। ড্রোন, সিসিটিভি ও অন্যান্য ভিডিও খতিয়ে দেখা হচ্ছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, সমস্ত তথ্য আমরা খতিয়ে দেখছি। যারা যারা এই ঘটনায় যুক্ত তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি ঘটনার তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। পাশাপাশি বিজেপি সাংসদ সুধাকর বলেন, “এই ঘটনা প্রমাণ করে রাজ্যে কংগ্রেস শাসনে দেশবিরোধী তত্ত্ব মাথাচাড়া দিয়ে উঠেছে।”

Advertisement

উল্লেখ্য, সম্প্রতি গণপতি বিসর্জনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কর্নাটকের মাদ্দুর অঞ্চল। বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন সেই শোভাযাত্রায় পাথর ছোড়ার অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। এরপর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পালটা আক্রমণ করে শোভাযাত্রায় যাওয়া জনতা। পরিস্থিতি সামাল দিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এলাকায়। সেই ঘটনার মাঝেই এবার উত্তপ্ত কর্নাটকের ভদ্রাবতী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.