ফের নেমেছে ভূমিধস! আংশিক অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ। তাতেই ফের হড়পা বানের আশঙ্কা নেপালে। জারি সতর্কতা। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। এলাকায় মোতায়েন নিরাপত্তাকর্মীরা। পরিস্থিতির উপর নজর রাখছে স্থানীয় প্রশাসন।
সুদূরপশ্চিমের মুখ্যমন্ত্রী খাগরাজ ভট্ট সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। যে কোনও জরুরি পরিস্থিতিতে যাতে কাজ শুরু করা যায়, প্রশাসনকে সেই প্রস্তুতি সেরে রাখার কথা বলেছেন তিনি।
আরও পড়ুন:
নেপালের আপি হিমাল ভাট্টার এলাকায় নতুন করে ভূমিধস। তাতেই বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ এসে পড়েছে নদীতে। মূলত পাথর, কাদামাটিতে ভরে গিয়েছে নদীর একাংশ। গতিপথ অবরুদ্ধ হয়েছে। তাতে এসে জমছে জল, পাথর, মাটি। আশঙ্কা করা হচ্ছে, গতিপথ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। তাতে বিপুল জলরাশি জমতে জমতে এক সময়ে ফের ‘জলরোষ’ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা। যাতে দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে! এই ঘটনার পরই নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। যাঁরা কাছাকাছি এলাকায় রয়েছেন তাঁদের যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলা হয়েছে। মোতায়েন রয়েছেন নিরাপত্তা কর্মীরা।
Massive landslides block the Chaulani River..
Huge landslides occurred in the Api Himal region of Darchula district in Nepal, partially blocking the flow of the Chaulani River.Authorities have alerted people living in downstream areas, warning that the blocked water could… pic.twitter.com/fdhib23D3v
— Naveen Reddy (@navin_ankampali) September 5, 2026
সুদূরপশ্চিমের মুখ্যমন্ত্রী খাগরাজ ভট্ট সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। যে কোনও জরুরি পরিস্থিতিতে যাতে কাজ শুরু করা যায়, প্রশাসনকে সেই প্রস্তুতি সেরে রাখার কথা বলেছেন তিনি। ইতিমধ্যেই বন্যা ও দুর্যোগ মোকাবিলায় চালু করা হয়েছে জরুরি নম্বর। পুলিশের তরফে জানানো হয়েছে, চৌলানি নদীর জলস্তর বর্তমানে স্বাভাবিক রয়েছে। পরিস্থিতির উপর নজর রাখতে ও এলাকাগুলোকে সতর্ক করতে বালাঞ্চের নেপাল চামেলিয়া জলবিদ্যুৎ নিরাপত্তা কর্মীদের মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, চৌলানি নদী ক্যামেলিয়া নামেও পরিচিত। আপি হিমাল অঞ্চলে উৎপন্ন হয়ে তা মহাকালী নদীতে পড়েছে। নদীটি রয়েছে নেপাল-ভারত সীমান্তে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চিকেন নয়, দিল্লির বাঙালি পাড়ায় দেদার বিকোচ্ছে ‘ইস্কুস মোমো’, কেন ফেভারিট ভোজনরসিকদের?
-
‘লড়াই আমার রক্তে’, মিক্সড মার্শাল আর্টে এশিয়াডে নামছেন প্রধানমন্ত্রীর বাঙালি উপদেষ্টার ছেলে
-
বদলে যাচ্ছে চেনা বিশ্ব মানচিত্র! আফ্রিকা হবে বড়, ছোট হচ্ছে উত্তর আমেরিকা ও ইউরোপ
-
ভিডিও ভাইরাল হতেই উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার ‘হিন্দু বীর’ স্বতন্ত্র, এসসি-এসটি ধারায় মামলা
-
‘জ্ঞান না দিয়ে…’ সিপিএমের একমাত্র বিধায়কের নিশানায় দলেরই ‘ফেসবুক বিপ্লবী’রা