Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Mustafizur Rahman Rana

‘জ্ঞান না দিয়ে…’ সিপিএমের একমাত্র বিধায়কের নিশানায় দলেরই ‘ফেসবুক বিপ্লবী’রা

সিপিএম বিধায়কের পোস্ট ঘিরে দলের অন্দরেই চলছে জোর চাপানউতোর।

বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১২:৪৫

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১২:৪৫

options
link
‘জ্ঞান না দিয়ে…’ সিপিএমের একমাত্র বিধায়কের নিশানায় দলেরই ‘ফেসবুক বিপ্লবী’রা zoom
প্রতিদিন গ্রাফিক্স
Advertisement

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শূন্যের গেরো কেটেছে সিপিএমের। মুর্শিদাবাদের ডোমকল থেকে জয়ী হয়েছেন মুস্তাফিজুর রহমান রানা। এবার সোশাল মিডিয়ায় দলের ‘ফেসবুক বিপ্লবী’দের বিরুদ্ধে তোপ দাগলেন সিপিএমের একমাত্র বিধায়ক। সেই পোস্ট ঘিরে দলের অন্দরেই চলছে জোর চাপানউতোর।

সিপিএম বিধায়ক সোশাল মিডিয়ায় লেখেন, “বেশি জ্ঞান না দিয়ে নিজের নিজের বুথগুলো দেখুন বিপ্লবী কমরেডরা। নিজের বুথে আপনি যে সিপিএম, এটা মানুষ জানে তো? তারপর সমালোচনা করবেন। আর আমি এবার ভোটে আমার গ্রামে ৩৫০ ভোট লিড দিয়েছি। একদম স্বাভাবিক ভোট হয়েছে।” CPM-MLA-Post

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কাকে উদ্দেশ্য করে এমন পোস্ট করলেন রানা? তাঁর দাবি, এই পোস্ট দলের কারও বিরুদ্ধে নয়। সিপিএম বিধায়কের কথায়, “এই পোস্ট কিছু ফেসবুক বিপ্লবীদের বিরুদ্ধে। আমার মনে হল এটা দরকার। টিভি, ফেসবুকে মন না দিয়ে, এখন কর্মীদের বুথে বুথে মনোনিবেশ করা প্রয়োজন। তাই এই পোস্ট করা।” তিনি আরও বলেন, “আমারও যেমন এখন বুথের দিকে বেশি মন দেওয়া প্রয়োজন। তেমনই অন্যদেরও নজর রাখা উচিত।”

বলে রাখা উচিত, সম্প্রতি একটি রিয়ালিটি শো-তে অতিথি হিসাবে যান সিপিএম বিধায়ক। সেখানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন ঘাটালের সাংসদ দেব। অংশ নেন তৃণমূলের কুণাল ঘোষ, মদন মিত্র, বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি ও সজল ঘোষ এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। কেন সিপিএম বিধায়ক ওই রিয়ালিটি শো-তে গিয়েছিলেন, তিনি দলের থেকে অনুমতি নিয়েছিলেন কিনা, এমন নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। কেউ কেউ মনে করছেন, সম্ভবত রিয়ালিটি শো-র বিরোধিতা করা নীতিপুলিশদেরই নাম না করে বার্তা দিয়েছেন মুস্তাফিজুর। আবার কারও কারও মতে, সিপিএম কর্মী-সমর্থকদের অনেকেই সোশাল মিডিয়ায় এমন মন্তব্য করেন যার কোনও বাস্তবতা নেই। সে কারণেই এমন পোস্ট করেছেন সিপিএম বিধায়ক। এই পোস্ট দেখে সিপিএম বিধায়কের দল পরিবর্তনের গুঞ্জনও মাথাচাড়া দিয়েছে। যদিও সে জল্পনায় জল ঢেলেছেন খোদ বিধায়ক। তবে মুস্তাফিজুরের পোস্ট নিয়ে আপাতত দলের অন্দরেই যে জোর চর্চা চলছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.