Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Sri Lanka

এলটিটিইর কফিনে পেরেক পুঁতেছিলেন, এবার গ্রেপ্তার শ্রীলঙ্কার সেই প্রাক্তন প্রেসিডেন্টের ছেলে

যদিও মাহিন্দা রাজাপক্ষের দাবি, তাঁর ছেলে নিরপরাধ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১৭:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১৭:৪৬

options
link
এলটিটিইর কফিনে পেরেক পুঁতেছিলেন, এবার গ্রেপ্তার শ্রীলঙ্কার সেই প্রাক্তন প্রেসিডেন্টের ছেলে zoom
ছবি: সংগৃহীত।
Advertisement

শ্রীলঙ্কায় গ্রেপ্তার হলেন প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে নামাল রাজাপক্ষে। অভিযোগ, ২০১৩ সালে এয়ারবাস কেনাবেচার সময় ৮ লক্ষ ডলার ঘুষ নিয়েছিলেন তিনি। যদিও মাহিন্দা রাজাপক্ষের দাবি, তাঁর ছেলে নিরপরাধ। কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট আসাঙ্গা বোদারাগামা নির্দেশ দিয়েছিলেন পরবর্তী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগামী দুই সপ্তাহ নামালকে আটক করে রাখতে হবে। তাঁকে আদালতে হাজির করেছিল সেদেশের ঘুষ ও দুর্নীতি সংক্রান্ত অভিযোগ তদন্তকারী কমিশন সিআইএবিওসি।

আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, এক সিঙ্গাপুরভিত্তিক শ্রীলঙ্কান ব্যবসায়ী নামাল রাজাপক্ষেকে এই অর্থ পাঠিয়েছিলেন। শুনানির সময় নামালের আইনজীবী নিশান্ত দয়ানন্দ জামিনের আবেদন করলেও তা নাকচ হয়ে যায়। উল্লেখ্য, এই কেলেঙ্কারি নিয়ে জল বহুদিন থেকেই গড়াচ্ছে। গত মে মাসে মাহিন্দা রাজাপক্ষেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ঘুষ কাণ্ড নিয়ে। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের প্রাক্তন প্রধান কপিলা চন্দ্রসেনার দাবি ছিল, তিনি ঘুষ কাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। পরে তাঁর দেহ উদ্ধার হয়। এই রহস্যমৃত্যুর পর থেকে ওই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে ২০০৫ সালে ক্ষমতায় আসেন। আর তারপরই তিনি তিন দশক ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটাতে এলটিটিই তথা তামিল টাইগারদের বিরুদ্ধে কঠোর সামরিক কৌশল গ্রহণ করেন। ২০০৯ সালের মে মাসে এলটিটিই প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণের মৃত্যুর মধ্য দিয়ে এই দমন অভিযান চূড়ান্ত সাফল্য লাভ করে। একদশক তিনিই ছিলেন দেশের শীর্ষপদে। ২০১৫ সালের জানুয়ারিতে রাষ্ট্রপতি নির্বাচনে হেরে গিয়ে মসনদ খোয়ান তিনি। যদিও ২০১৯ সালে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসেন রাজাপক্ষে। তবে ২০২২ সালের অর্থনৈতিক সংকটের মুখে গণবিক্ষোভের জেরে ক্ষমতার অলিন্দ থেকে সরে আসতে বাধ্য হন তিনি। সেই রাজাপক্ষের ছেলেই এবার গ্রেপ্তার হলেন এয়ারবাস ঘুষ কাণ্ডে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.