নতুন প্রজন্মের কাছে আইফোন মানেই একটা আবেগ। কিন্তু দামের কারণে ইচ্ছা থাকলেও অনেকের কেনার ক্ষমতা থাকে না। কিন্তু একেবারে বিনামূল্যে যদি পাওয়া যায়, তাহলে! ভাবছেন, দামি আইফোন কে আবার উপহার হিসাবে দেবে! তাও আবার টাকা ছাড়াই। সম্প্রতি সমাজমাধ্যমে এমনই ঘোষণা দিয়েছেন পাঞ্জাবের এই ব্যবসায়ী রাকেশ ত্রেহান। যিনি কিনা একজন ইনফ্লুয়েন্সারও বটে। রাকেশ এই ঘোষণা করতেই রীতিমতো তোলপাড় সমাজমাধ্যম। সবার একটাই প্রশ্ন, কীভাবে পাওয়া যাবে ফ্রি’তে আইফোন! তবে এজন্য রয়েছে শর্ত।
আরও পড়ুন:
বেশ কয়েকমাস আগে সাধারণ মানুষকে বিনামূল্যে পেট্রল বিতরণ করেছিলেন ‘রাজা ডি কিং’। সেই সময়ে তিনি জানিয়েছিলেন, চার চাকার গাড়ির জন্য ১০০০ টাকা এবং দুই বা তিন চাকার গাড়ির জন্য ৫০০ টাকা কুপন দেবেন। তা নিতে একেবারে হিড়িক পড়ে গিয়েছিল।
সমাজমাধ্যমে রাকেশ ‘রাজা ডি কিং’ নামে পরিচিত। ভিডিয়োবার্তায় তিনি জানিয়েছেন, আগামী ২২ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার আইফোন দেওয়া হবে। একেবারেই তা হবে বিনামূল্যে। যদিও অনেকেই পুরো বিষয়টি ভাঁওতা বলে দাবি করেছেন। তবে ওই ভিডিওবার্তায় রাকেশ জানিয়েছেন, আইফোন দেওয়ার ক্ষেত্রে কোনও লুকোছাপা রাখা হবে না। সাধারণ মানুষ এবং সংবাদমাধ্যমকে সাক্ষী রেখেই দেওয়া হবে আইফোন। এজন্য হোয়াটসঅ্যাপে একটা কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘আইফোন লঙ্গর’। তবে এই কর্মসূচিতে শুধুমাত্র আইফোন ১৭ এবং পরবর্তী বেশ কিছু মডেল দেওয়া হবে। এই ফোনগুলি চণ্ডীগড় এবং মোহলিতে দেওয়া হবে। এরপর ধাপে ধাপে রাজ্যের অন্যান্য জায়গাগুলিতে দেওয়া হবে এই ফোন। তবে তা পরিস্থিতি এবং আর্থিক স্বচ্ছতা রেখেই।

কিন্তু কোন শর্তে ফ্রিতে আইফোন বিলি করবেন রাকেশ? ভিডিওবার্তায় তিনি জানিয়েছেন, আইফোন দেওয়ার ক্ষেত্রে রয়েছে বেশ কিছু শর্ত। তার মধ্যে উল্লেখযোগ্য হল ওই হোয়াটস অ্যাপ গ্রুপে লিখতে হবে ‘জয় মাতা দি’। যাঁরা যাঁরা ওই ‘জয় মাতা দি’ লিখবেন, তাঁদের থেকে নাম প্রথমে বাছাই করা হবে। এরপর তা বিলি করা হবে। তবে তার আগে বিজয়ীদের ফোন করে অবশ্যই জয়ের বিষয়টি জানানো হবে। তবে এহেন কর্মসূচি রাকেশ ত্রেহানের কাছে নতুন নয়। আগেও বহু এমন কর্মসূচি নিয়ে রীতিমতো সমাজমাধ্যমে হিট তিনি! সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বেশ কয়েকমাস আগে সাধারণ মানুষকে বিনামূল্যে পেট্রল বিতরণ করেছিলেন ‘রাজা ডি কিং’। সেই সময়ে তিনি জানিয়েছিলেন, চার চাকার গাড়ির জন্য ১০০০ টাকা এবং দুই বা তিন চাকার গাড়ির জন্য ৫০০ টাকা কুপন দেবেন। তা নিতে একেবারে হিড়িক পড়ে গিয়েছিল। এখানেই শেষ নয়, চণ্ডীগড়ের একটি মন্দিরের বাইরে বিলি করেছিলেন ৫০০ টাকার নোটও।
সর্বশেষ খবর
-
‘ভুয়ো’ প্রকল্প দেখিয়ে ১৩১ কোটি আদায়! কলকাতা-সহ দেশের ২০ জায়গায় তল্লাশি ইডির
-
যত কাণ্ড রেজিনগরে! ‘বাঁশি’ হাতছাড়া হতেই গর্জে উঠলেন হুমায়ুন-পুত্র, মনে করালেন ২০১৬-র ‘ইতিহাস’
-
ট্রাম্পের রোষানলে বাক স্বাধীনতা! ‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমকে ‘নিষিদ্ধ’ ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
-
‘লর্ডে’র ব্যাটে লর্ডসে সেঞ্চুরি, ২২ গজে মায়ের টোটকা! টিভি শোয়ের অভিষেকে সিক্রেট ফাঁস রোহিতের
-
ভাষা-ধর্মের নামে বিভেদ নয়, রাধাষ্টমীর সন্ধ্যায় ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর