সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়ান এয়ার ফোর্সের ইঞ্জিনিয়ার হতে চান? দীপিকা পাড়ুকোনের খবর রাখেন তো? যদি একটুআধটু রাখেন, তাহলে আরও বিস্তারিত জানুন, আর যদি না রাখেন, তাহলে রাখতে শুরু করুন৷ বিশেষ করে যদি ইঞ্জিনিয়ার হতে চান৷
কারণ সিনেদুনিয়া ইদানীং ইঞ্জিনিয়ারিং পরীক্ষারও বিষয়বস্তু হয়ে উঠছে৷ কয়েকদিন আগেই ভেল্লোর ইন্সস্টিটিউট অফ টেকনোলজির প্রশ্নপত্রে উঠে এসেছিল প্রভাসের ‘বাহুবলি’৷ ইঞ্জিনিয়ার হতে চাওয়া পড়ুয়াদের ‘বাহুবলি’র সেট ডিজাইন করতে বলা হয়েছিল৷ এবারে পরীক্ষায় খাতায় উঠে এল দীপিকা পাড়ুকোনের নাম৷
ভারতীয় বিমান বাহিনীর প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্রে জানতে চাওয়া হল, কোন ছবির জন্য ২০১৬ সালে ফিল্মফেয়ার পেয়েছেন বলিউডের মস্তানি৷ এক পড়ুয়ার মাধ্যমে প্রশ্নপত্রের সেই অংশ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ আপনিও দেখে নিন এই বিরল নজির৷
Here it is @deepikapadukone in Indian air force engineering exam..one question abt ur movie #piku @deepikaddicts pic.twitter.com/XVKj6dzF4a
— Pradeep (@PradeepNU1) 29 August 2016
সর্বশেষ খবর
-
মক্কেল নাকি ন্যায়বিচার, কোনটা বেছে নেবে ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’?
-
মৃতের সংখ্যার সঙ্গে পিওকে নিয়ে বাড়ন্ত অস্বস্তি! ‘বিক্ষোভকারীরা জঙ্গি নয়’, বোধোদয় শাহবাজের দলের
-
আবাসের তথ্য যাচাইয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টা! গ্রেপ্তার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী
-
শঙ্কা কাটিয়ে ফিরলেন শুভমান, শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে ভারতের জয়ের পরও ব্যাট করে গেলেন সিরাজ
-
ভারতের জেলে মদ-গাঁজায় বুঁদ অপরাধীরা! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য, কীসের নেশা বাড়াচ্ছে উদ্বেগ?