স্কুলে গায়ত্রী মন্ত্র পাঠের নিদান পুরসভার, বেজায় খাপ্পা সংখ্যালঘু সংগঠন

শিক্ষাক্ষেত্রেও ধর্মের অনুপ্রবেশ!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৮, ২০১৮, ১৭:২৫

options
link
স্কুলে গায়ত্রী মন্ত্র পাঠের নিদান পুরসভার, বেজায় খাপ্পা সংখ্যালঘু সংগঠন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষাক্ষেত্রে ধর্মের অনুপ্রবেশ। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের পর এবার খাস রাজধানী দিল্লিতে উঠল এই অভিযোগ। অভিযোগ তুলছে দিল্লির সংখ্যালঘু কমিশন।অভিযোগের তির বিজেপি শাসিত উত্তর দিল্লি পুরসভার বিরুদ্ধে। অভিযোগ উত্তর দিল্লি পুরসভার অধীন মোট ৭৬৫টি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের গায়েত্রী মন্ত্র জপ বাধ্যতামূলক করে দিয়েছে এনডিএমসি। এই অভিযোগে উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে নোটিসও দিয়েছে সংখ্যালঘু কমিশন।

Advertisement

[গুজরাটিদের হামলার জের, মোদির রাজ্য ছাড়ছেন হাজার হাজার হিন্দিভাষী]

কমিশনের অভিযোগ, উত্তর দিল্লির স্কুলগুলিতে অনিচ্ছা সত্ত্বেও সংখ্যালঘু সম্প্রদায়ের বাচ্চাদের গায়ত্রী মন্ত্রী পাঠ করতে বাধ্য করা হচ্ছে। এটা ভারতের ধর্মনিরপেক্ষ স্বত্ত্বার বিরোধী। যদিও, পুরসভার তরফে জানানো হয়েছে, গায়ত্রী মন্ত্র পাঠ করানোর নির্দেশ দেওয়া হলেও তা বাধ্যতামূলক নয়। সকালে দেশাত্মবোধক স্লোগান, জাতীয় সঙ্গীতের পাশাপাশি পড়ুয়াদের গায়ত্রী মন্ত্র জপ করারও নির্দেশ দেওয়া হয়েছে তবে, তা কখনই বাধ্যতামূলক নয়। যদিও, সংখ্যালঘু সংগঠনটির দাবি, পুরসভার সিদ্ধান্তে পড়ুয়াদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[নিকেশ ১৩১ মাওবাদী, তিন বছরেই খতম হবে ‘লাল আতঙ্ক’]

সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র ও পড়ুয়ারা গায়ত্রী মন্ত্র পড়তে নাও চাইতে পারে। এই সিদ্ধান্ত কী আমাদের ধর্মনিরপেক্ষ সংস্কৃতির বিরোধী নয়?
উল্লেখ্য এর আগে গতবছর মে মাসে মহারাষ্ট্র সরকারের তরফে থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল গোটা রাজ্যের স্কুল-কলেজগুলিতে বাধ্যতামূলক করা হবে গীতাপাঠ। ইতিমধ্যেই বৃহন্মুম্বই পুরসভার অন্তর্গত স্কুলগুলিতে গীতা পাঠ বাধ্যতামূলক করতে প্রাথমিক পদক্ষেপ শুরু করে দিয়েছে পুরসভা। পুরসভার দাবি, গীতা পাঠের ফলে ছাত্রছাত্রীদের নৈতিকতা এবং আধ্যাত্মিক জ্ঞান বাড়বে, যা আগামী দিনে তাদের সাফল্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে। শুধু বিএমসির অন্তর্ভুক্ত স্কুলে নয় গোটা মহারাষ্ট্রেই ধীরে ধীরে গীতা পাঠ বাধ্যতামূলক করার দিকে এগোচ্ছিল মহারাষ্ট্র সরকার। এরই মধ্যে দিল্লিতে গায়ত্রী মন্ত্র জপের নিদান। সংখ্যালঘু সম্প্রদায়গুলির দাবি, এসব করে আসলে শিক্ষাক্ষেত্রেও গৈরিকীকরণের চেষ্টা করছে গেরুয়া শিবির।

Advertisement

[বিয়েবাড়িতে আত্মীয়দের চমক দিতে গাড়ি চুরি, শ্রীঘরে মহিলা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.