সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের বিরোধিতা করে শেষমেশ এককাট্টা হয়েছে বিরোধীরা৷ রাজধানীতে গান্ধী মূর্তির পাদদেশে বুধবার ধরনায় বসেন সব বিরোধী দলের নেতারা৷ আর সেখান থেকেই মোদিকে নিশানা করলেন রাহুল৷ জানালেন, নোট বাতিল আসলে কেলেঙ্কারি৷ এ নিয়ে তদন্তের দাবি করছে সকল বিরোধীরা৷
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন সংসদ চত্বরে ধরনায় বসেন বিরোধীরা৷ গান্ধী মূর্তির পাদদেশে মানববন্ধন তৈরি করে প্রতিবাদ জানান সব দলের নেতারা৷ এই মঞ্চ থেকেই প্রধানমন্ত্রীকে টার্গেট করে আক্রমণ করেন রাহুল গান্ধী৷ জানান, এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধানমন্ত্রী কারও সঙ্গে আলোচনা করেননি৷ এটা অর্থমন্ত্রকেরও সিদ্ধান্ত নয়, শুধু প্রধানমন্ত্রীর৷ তাঁর বক্তব্য, বিরোধীরা চাইছে প্রধানমন্ত্রী সংসদে এসে এ ব্যাপারে বিবৃতি দিক৷ এদিন প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তকে কেলেঙ্কারি হিসেবে ঘোষণা করে রাহুল জানান, বিরোধীরা এর তদন্ত দাবি করছে৷ পাশাপাশি তাঁর অভিযোগ এই সিদ্ধান্তের কথা শাসকদলের লোকেরা আগে থেকে জানতেন৷ কালো টাকার বিরোধিতা করলেও, কেন সাধারণ মানুষকে এভাবে হেনস্তা করা হল, সে ব্যাপারে প্রধানমন্ত্রীর জবাবদিহি চাইলেন রাহুল৷
বিরোধীদের এই এককাট্টা হওয়ায় সমবেত ছিল তৃণমূলও৷ এদিন যন্তরমন্তরে ধরনায় বসবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷
Delhi: Leaders of Opposition parties gather near the Gandhi statue in Parliament premises to protest against Govt’s #demonetisation move pic.twitter.com/EwZtPw7Whs
— ANI (@ANI_news) November 23, 2016
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার