India's First Bullet Train

সময়সীমার ৩ বছর পার! কবে ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন? মুখ খুললেন রেলমন্ত্রী

মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেনটি ৫০৮ কিলোমিটার পথ অতিক্রম করবে। থামবে ১২টি স্টেশনে। এর মধ্যে ৯টি স্টেশন গুজরাটে। ৩টি মহারাষ্ট্রে। মুম্বই স্ট্রেশনটি তৈরি হবে মাটির তলায়। বাকি গুলি উপরে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০২৬, ১১:৫৭

options
link
সময়সীমার ৩ বছর পার! কবে ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন? মুখ খুললেন রেলমন্ত্রী
ফাইল ছবি।

২০১৭ সালের সেপ্টেম্বরে মুম্বই-আহমেদাবাদ ৫০৮ কিলোমিটার দীর্ঘ পথে দেশের প্রথম বুলেট ট্রেন চালানোর স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালে। কিন্তু প্রায় ৩ বছর পেরিয়ে গেলেও তা বাস্তবায়িত হয়নি। কবে ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন? মুখ খুললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Advertisement

শনিবার অশ্বিনী বলেন, “প্রকল্পের ৮০ শতাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। দ্রুত গতিতে এগোচ্ছে নির্মাণকাজ। সুরাট ও বিলিমোরার মধ্যে সংযোগকারী রেল পরিষেবার প্রথম দফার কাজ ২০২৭ সালের মধ্যে চালু হয়ে হবে। পরবর্তীতে ধাপে ধাপে ভাপি, আহমেদাবাদ এবং পরিশেষে মুম্বই পর্যন্ত সম্প্রসারিত করা হবে, যা ভারতকে একটি বিশ্বমানের রেল নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যের কাছাকাছি এগিয়ে নিয়ে যাবে।” তিনি আরও বলেন, ” গুজরাটে আধুনিক রেলস্টেশন গড়ে তোলা, সড়কপথের উন্নতি এবং অত্যাধুনিক পরিবহন ব্যবস্থার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। এই প্রকল্প বাস্তবায়িত হলে যাত্রীদের সুবিধা বাড়বে, শহরের যান চলাচল ব্যবস্থা সুশৃঙ্খল হবে এবং এই অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রাথমিকভাবে এই বুলেট ট্রেন প্রকল্প ২০২৩ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও নানা কারণে তা বিলম্ব হয়। আর এই বিলম্বের কারণে প্রকল্পের খরচ ১.৬ লক্ষ কোটি টাকা পার করে যাবে বলে মনে করা হচ্ছে। আহমেদাবাদ থেকে মুম্বই হাই-স্পিড ট্রেন প্রকল্পে দেরি হওয়ার প্রধান কারণ জমি অধিগ্রহণে সমস‌্যা এবং মাঝে দু’বছর করোনা অতিমারীর জন‌্য কাজ বন্ধ হয়ে থাকা। মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেনটি ৫০৮ কিলোমিটার পথ অতিক্রম করবে। থামবে ১২টি স্টেশনে। এর মধ্যে ৯টি স্টেশন গুজরাটে। ৩টি মহারাষ্ট্রে। মুম্বই স্ট্রেশনটি তৈরি হবে মাটির তলায়। বাকি গুলি উপরে। যাত্রীদের নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে উন্নত প্রযুক্তি। জাপানি শিনকানসেন প্রযুক্তিতে চালানো হবে এই ট্রেনটি। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.