পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে মাঝমাঝেই কাজ না করার অভিযোগ তোলে জনতা। এর ঠিক বিপরীতে চন্দনা সিংয়ের মতো বীরাঙ্গনা আরপিএফ অফিসাররা নিঃশব্দে কাজ করে যান। রেলস্টেশন থেকে নিখোঁজ ১৫০০ শিশুকে উদ্ধার করে রেলের সর্বোচ্চ সম্মান পেলেন উত্তরপ্রদেশের এই মহিলা আরপিএফ আধিকারিক। কীভাবে পাচারকারীদের বাগে আনলেন চন্দনা? কীভাবে তাঁদের খপ্পর থেকে উদ্ধার করলেন শিশুদের?
একটা সময় উত্তরপ্রদেশের একাধিক রেলস্টেশন থেকে একের পর এক বাচ্চা নিখোঁজ হয়ে যাচ্ছিল। বিষয়টি উদ্বেগজনক হয়ে ওঠায় আরপিএফের তরফে চন্দনা সিংকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তিনি একটি দল গঠন করেন। ২০২৪ সালে ‘অপারেশন নান্হে ফরিস্তে’ শুরু হয় চন্দনার নেতৃত্বে। লখনউয়ের চারবাগ স্টেশন এই অভিযান শুরু হয়েছিল। এর পর অভিযোগের মাত্রা অনুয়ায়ী মানচিত্র তৈরি করে একাধিক রেল স্টেশনে আচমকা অভিযান চালায় চন্দনার নেতৃত্বাধীন আরপিএফের একটি দল। তাতেই একাধিক শিশুপাচার চক্রের হদিস মেলে। প্রাথমিক ভাবে ১৫২টি শিশুকে পাচার হওয়ার আগে উদ্ধার করা সম্ভব হয়।
এখনও পর্যন্ত রাজ্যজুড়ে চন্দনার দল মোট ১৫০০টি শিশুকে উদ্ধার করেছে। শুধু ২০২৫ সালেই চন্দনার দল ১০৩২ জন শিশুকে উদ্ধার করে। তার মধ্যে ৩৯ জন পাচার হয়েও গিয়েছিল। তাদেরকেও উদ্ধার করা গিয়েছে। অসামান্য এই কৃতিত্বের জন্য রেলের সর্বোচ্চ সম্মান ‘অতি বিশিষ্ট রেল সেবা’ পুরস্কার পেলেন উত্তরপ্রদেশের আরপিএফ অফিসার চন্দনা সিং। উল্লেখ্য, ২০১০ সালে রেল সুরক্ষা বাহিনীতে যোগ দেন ছত্তিশগড়ের বিলাসপুরের বাসিন্দা চন্দনা। আটের দশকের টিভি সিরিজ ‘উড়ান’ দেখে আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। সেই স্বপ্নপূরণ হল ‘অতি বিশিষ্ট রেল সেবা’ পুরস্কারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সিগনাল ভাঙলেই এআইয়ের সাহায্যে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রী অর্জুনের
-
মায়ের মন! খিদের জ্বালায় কাঁদছে ১৭ দিনের শিশু, বুকে নিয়ে স্তন্যপান করালেন মন্ত্রী, ভিডিও ভাইরাল
-
জেন জি-র সঙ্গে দূরত্ব কমাতে বিশেষ উদ্যোগ, কী করছে মোদি সরকার?
-
আরএসএসের বৈঠকে জেন জি নিয়ে কথা, প্রথমবার নীতিন নবীনের উপস্থিতি নিয়ে জোর চর্চা
-
সেবাশ্রয়ের নামে একাধিক দুর্নীতি! আরও বিপাকে অভিষেক, ৩ চিকিৎসককে জেরা পুলিশের