সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবার হাতে যৌন হেনস্তার শিকার মেয়ে৷ রাজস্থানের মুখ্যসচিব ও পি মিনারের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ এনেছেন তাঁর মেয়ে৷ মেয়ের পাশে দাঁড়িয়ে স্বামীর বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যসচিবের স্ত্রী তথা রাজস্থানের প্রশাসনিক আধিকারিক গীতা সিং দেও৷ যৌন হেনস্তার কথা জানিয়ে মাকে ই-মেল করেন মেয়ে৷ শনিবার সেই ই-মেলের প্রিন্টআউট সাংবাদিকদের হাতে তুলে দেন গীতা সিং দেও৷
তবে শুধু যে মেয়েই বাবার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন, এমনটা নয়৷ স্বামীর বিরুদ্ধে অনেক আগেই নিযার্তনের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন গীতা৷ তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে ও পি মিনা তাঁর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করে চলেছেন৷ এমনকী পণের জন্যও তাঁর উপর নির্যাতন চালানো হয়েছে বলে জানিয়েছেন গীতা৷ গত বছর সেপ্টেম্বরে স্বামীর বিরুদ্ধে এ নিয়েও থানায় অভিযোগ জানান তিনি৷
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে গীতা জানান, তাঁর ৩০ বছরের বৈবাহিক জীবনের একটা দিনও ভালভাবে কাটেনি৷ প্রথম দিন থেকেই স্বামীর অত্যাচার সহ্য করে আসছেন তিনি৷ মেয়ের জন্মের পর সেই অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়৷ স্বামী ও তাঁর শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে নির্যাতন করতে থাকে৷ এমনকী তাঁকে মারধরও করা হত বলে অভিযোগ৷ তিনি বলেন, “২০১৪ সালে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অনুরোধ করেছিলাম, এমন ব্যক্তিকে যাতে মুখ্যসচিব পদের মর্যাদা না দেওয়া হয়৷” গত বছর জানুয়ারিতে প্রধানমন্ত্রীর দফতরের তরফে গোটা ঘটনা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল রাজস্থান সরকারকে৷ কিন্তু শেষমেশ কিছুই হয়নি৷ তখন পুলিশে অভিযোগ জানান গীতা সিং দেও৷
সর্বশেষ খবর
-
‘সৃজলার বয়ফ্রেন্ড আছে, তাও তোমার সঙ্গে…’, বিছানায় রাজবীরকে ‘ফুঁসমন্তর’ নন্দিনীর, প্রেমিককে হারানোর ভয়?
-
সুযোগ পান সতীর্থকে ‘বঞ্চিত’ করে! এশিয়ান গেমসে ইতিহাস সেই মণিপুরী কন্যার
-
মধ্যরাতে গ্রেটার নয়ডায় চলন্ত এসি বাসে আগুন, ঝলসে মৃত ৯, প্রাণ বাঁচাতে ঝাঁপ বহু যাত্রীর
-
জিটি রোড ও বাসরুটে আর চলবে না টোটো! নির্দেশিকা কার্যকরে কড়া পরিবহণদপ্তর
-
পড়ুয়া-পরিকাঠামোহীন! ডিসেম্বরে আরও প্রায় ৩০০ মাদ্রাসা বন্ধ হচ্ছে বাংলায়