নওরেম রোশিবিনা দেবী। চলতি এশিয়ান গেমসে (Asian Games 2026) তাঁর সুযোগই পাওয়ার কথা ছিল না। ট্রায়ালে হেরে গিয়েছিলেন নিজের চেয়ে অনেক জুনিয়র সতীর্থের কাছে। কিন্তু ভাগ্যের ফেরে সুযোগ পান। তাঁর সুযোগ পাওয়া নিয়ে দেশের ক্রীড়ামহল উত্তাল হয়ে যায়। সেসব বিতর্ক পিছনে ফেলে ফের এশিয়ান গেমসের পোডিয়ামে মণিপুরী কন্যা।
বুধবার উশুর মহিলাদের ৬০ কেজি সান্দা সেমিফাইনালে ইন্দোনেশিয়ার তানিয়া কুসুমানিংত্যাসকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠেন রোশিবিনা। সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে যায় রুপো। বৃহস্পতিবার সোনার লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ ছিল চিনের ঝাং জিয়াওইউ। খাতায় কলমে রোশিবিনার চেয়ে এগিয়ে ছিলেন চিনা প্রতিপক্ষ। ম্যাটেও সেটা বোঝা গেল। চিনা প্রতিপক্ষের কাছে একপেশেভাবেই হারলেন ভারতের অ্যাথলিট। ফলে সোনা হাতছাড়া হল। রুপো পেলেও রোশিবিনা নাম লিখিয়ে ফেলেছেন ইতিহাসের খাতায়। একমাত্র ভারতীয় উশু খেলোয়াড় হিসাবে এশিয়ান গেমসে ৩ পদক জিতলেন তিনি।
আরও পড়ুন:
সেই ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে প্রথমবার পদক পান মণিপুরের ওই অ্যাথলিট। সেবার ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি। চার বছর পর হ্যাংঝাউ এশিয়ান গেমসে তিনি ফাইনালে ওঠেন। সেবারও ফাইনালে হারেন। পান রুপো। এখনও পর্যন্ত এশিয়াডে উশুতে ভারত সোনা জেতেনি। এবার রোশিবিনার হাত ধরে সেই অধরা মাধুরী ছোঁয়ার আশায় ছিলেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। এবারও সেটা হল না। ফাইনালে হারলেও এই নিয়ে এশিয়াডে তৃতীয় পদক জিতলেন রোশিবিনা। আর কোনও ভারতীয় উশুতে ৩টি পদক জেতেননি।
অথচ এই রোশিবিনার এবারের এশিয়াডে খেলার কথাই ছিল না। জুনে শ্রীনগরে ট্রায়ালে হেরে গিয়েছিলেন সতীর্থ দিব্যাংশী চৌধুরীর কাছে। দিব্যাংশীই মূল দলে জায়গা পান। পরে উশু অ্যাসোসিয়েশন জানায়, এমআরআইতে দিব্যাংশীর হাঁটুতে হাই-গ্রেড টিয়ার ধরা পড়েছে। তাঁর পক্ষে এশিয়াডে খেলা সম্ভব হবে না। শেষ মুহূর্তে ফের ডাক পড়ে রোশিবিনার। এদিকে দিব্যাংশী সোশাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটনা। এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, কোনও চোট না থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে তাঁকে বাদ দেওয়া হয়েছে। এমনকী আত্মহত্যার হুমকি দেন তিনি। প্রবল বিতর্ক তৈরি হয়। যদিও পরে ক্রীড়ামন্ত্রকের হস্তক্ষেপে দিব্যাংশী শান্ত হন। সেই বিতর্ক পিছনে ফেলে এশিয়াডে সফল রোশিবিনা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র
-
SIR-এ বাদ, ট্রাইব্যুনালেও ওঠেনি নাম, হতাশায় চরম সিদ্ধান্ত কালনার যুবকের!
-
নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং
-
নেতাজি ও বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সম্পর্ক, ফৈজাবাদের রহস্যময় সেই সাংকেতিক চিঠি
-
পঞ্চম দিনেও এল না সোনা, আশার আলো অ্যাথলেটিক্স-কবাডি, ষষ্ঠ দিনে এশিয়াডে সাফল্য পাবে ভারত?