Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Madrasa

পড়ুয়া-পরিকাঠামোহীন! ডিসেম্বরে আরও প্রায় ৩০০ মাদ্রাসা বন্ধ হচ্ছে বাংলায়

নবান্ন সূত্রে খবর, রাজ্যে খারিজি মাদ্রাসাকে যেমন রাখতে দেওয়া হবে না, তেমনই এ ধরনের সরকারি স্বীকৃত বেসরকারি মাদ্রাসার পরিকাঠামোগত সুযোগ না থাকলে বন্ধ করে দেওয়া হবে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৮:৪২

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৮:৪২

options
link
পড়ুয়া-পরিকাঠামোহীন! ডিসেম্বরে আরও প্রায় ৩০০ মাদ্রাসা বন্ধ হচ্ছে বাংলায় zoom
এআই ছবি।
Advertisement

বছর শেষে আরও প্রায় ৩০০-র কাছাকাছি মাদ্রাসা বন্ধ করতে চলেছে রাজ্য সরকার। পড়ুয়াহীন এবং পরিকাঠামোহীন ২৫০টি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাদ্রাসা আগামী ডিসেম্বরের মধ্যেই বন্ধ করা হবে। এর পাশাপাশি যে একশোটি মাদ্রাসাকে ‘শোকজ’ করা হয়েছে, পুজোর আগেই তাদের শোকজের জবাব দিতে হবে। সেখান থেকেও আরও অন্তত ৫০টিরও বেশি মাদ্রাসা বন্ধ হতে পারে। মানে প্রায় ৩০০ মাদ্রাসা ডিসেম্বরে বন্ধ হবে।

নবান্ন সূত্রে খবর, রাজ্যে খারিজি মাদ্রাসাকে যেমন রাখতে দেওয়া হবে না, তেমনই এ ধরনের সরকারি স্বীকৃত বেসরকারি মাদ্রাসার পরিকাঠামোগত সুযোগ না থাকলে বন্ধ করে দেওয়া হবে। ইতিমধ্যেই রাজ্যে ২৫২টি মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই মাদ্রাসাগুলি কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে অবস্থিত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এ ছাড়াও আরও ১০০ মাদ্রাসাকে শোকজ করা হয়। যাদের বিরুদ্ধে নানা ধরনের গুরুতর অসঙ্গতি পাওয়া গিয়েছে। এই মাদ্রাসাগুলি আইনমাফিক চলছিল না। রাজ্যের সুখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডুর বাখ্যা, ডিসেম্বর মাসে শিক্ষাদপ্তরের সেশন শেষ হয়। তারপরই রাজ্য সরকার এই মাদ্রাসাগুলি বন্ধ করার নোটিস দেওয়া হবে। কারণ নামমাত্র ছাত্র এই মাদ্রাসাগুলিতে রয়েছে। তাই মাঝপথে এগুলি বন্ধ করা হলে ড্রপআউটের সংখ্যা বেড়ে যেতে পারে। সেজন্যই বিলম্বিত করা হচ্ছে। রাজ্যের মাদ্রাসাগুলি নিয়ে একবার সমীক্ষা হয়েছে। অফিসাররাই এই সমীক্ষা করেছেন। আবার সমীক্ষা করা হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.