সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর কী ক্রমেই আস্থা হারাচ্ছে এনডিএ শরিকরা? এবার মোদি স্বপ্নের প্রকল্পের ‘স্মার্ট সিটি’-এর কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুললেন খোদ কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান৷ তাঁর বক্তব্য, ব্রিটিশ আমলে যে ভবনগুলি তৈরি হয়েছে, সেগুলি নিয়ে চিন্তা নেই৷ কিন্তু, স্বাধীনতার পর তৈরি হওয়া ভবনগুলি যে কখন ভেঙে পড়বে, তার কোনও ঠিক নেই৷ তাই এদেশে স্মার্ট সিটির মতো প্রকল্প বাস্তবায়িত করা খুবই কঠিন৷ রামবিলাস পাসোয়ানের লোকজনশক্তি পার্টি এনডিএ-এর গুরুত্বপূর্ণ শরিক৷ অটলবিহারীর বাজপেয়ীর আমলেও মন্ত্রী ছিলেন তিনি৷ স্বাভাবিকভাবেই এই মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে পড়েছে বিজেপি৷
[কাশ্মীরে বিজেপির যুব নেতাকে গলা কেটে খুন করল জঙ্গিরা]
শুক্রবার ছিল ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ডে৷ সেই উপলক্ষ্যে দিল্লিতে ‘মেকিং সিটি মোর স্মার্ট থ্রু স্ট্যান্ডার্ড’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করেছিল কেন্দ্রীয় সরকারি সংস্থা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড৷ সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদি সরকারকে বিড়ম্বনায় ফেলেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান৷ প্রশ্ন তুললেন মোদির স্বপ্নের প্রকল্প স্মার্ট সিটি-র কার্যকারিতা নিয়েই৷ রামবিলাস পাসোয়ানের বিস্ফোরক মন্তব্য, খোদ দিল্লিতেই পরিশ্রুত পানীয় জল, বিদ্যুতের মতো পরিষেবা ঠিকমতো পাওয়া যায় না৷ এখনও রাজধানীতে খোলা ড্রেন দেখতে পাওয়া যায়৷ তাঁর প্রশ্ন, দেশের বিভিন্ন জায়গায় রাস্তা তৈরি হচ্ছে৷ কিন্তু, সেই রাস্তার মান কতটা ভাল? এই পরিস্থিতিতে দেশের স্মার্ট তৈরি করা খুবই কঠিন বলে মন্তব্য করেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী৷
[আগামী বছর থেকে মিলবে না হজ যাত্রার ভরতুকি!]
প্রসঙ্গত, ২০১৪ সাল ক্ষমতায় আসার দেশকে পরিচ্ছন্ন করে তোলার লক্ষ্যে যেমন স্বচ্ছভারত মিশন চালু করেছে মোদি সরকার। তেমনই বিভিন্ন শহরের মানোন্নয়ন ও কর্মসংস্থান তৈরির লক্ষ্যে তৈরি হয়েছে স্মার্ট সিটি প্রকল্প৷ দেশের প্রায় ১০০টি শহরকে এই স্মার্ট সিটি প্রকল্পের আওতায় আনা হয়েছে৷ প্রথম তালিকা স্থান পেয়েছে ২০টি শহর৷ দ্বিতীয় তালিকায় রয়েছে ১৩টি নগর৷ প্রথম তালিকাভুক্ত শহরগুলির উন্নয়নের জন্য ৫০ হাজার কোটি টাকা দেবে কেন্দ্র৷ আর দ্বিতীয় তালিকাভুক্ত শহরগুলি পাবে ৩০ হাজার কোটি টাকা৷ সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার আর এক সদস্য রামদাস আঠওয়ালের মুখে শোনা গিয়েছিল রাহুল গান্ধীর প্রশংসা।এই প্রেক্ষিতে এলজেপি নেতা রামবিলাস মোদির প্রকল্পের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলে দেওয়ায় রাজধানীতে জল্পনা বেড়েছে। তবে এই নিয়ে মুখ খুলতে চায়নি বিজেপি।
[লাদাখে বিশ্বের উচ্চতম রাস্তা বানাল BRO]
সর্বশেষ খবর
-
আরও ৫ মামলার খাঁড়া ঝুলছে! গ্রেপ্তারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী
-
দলের নাম-ঘাসফুল প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টে মমতা, কী জানাল আদালত?
-
আফগানিস্তানে ফের বিমান হামলা! সাধারণ নাগরিকদের বাড়িতে মুহুর্মুহু বোমা পাকিস্তানের
-
পায়ের উপর দিয়ে চলে গেল পিচ রোলার! মাঠে উইঙ্গারের সঙ্গে ভয়ংকর ঘটনা, ভিডিও ভাইরাল
-
‘বেছে বেছে কর্মীদের টার্গেট করছে’, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে নির্বাচন কমিশনে নালিশ হুমায়ুনের