সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর উর্জিত প্যাটেলকে হুমকি ই-মেল পাঠানোর অভিযোগে নাগপুর থেকে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গত ২৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাঙ্কের শীর্ষকর্তাকে ই-মেল করে পদ থেকে সরে দাঁড়ানোর হুমকি দেয় অভিযুক্ত বৈভব বাদ্দলওয়ার নামে এক ব্যক্তি৷ পদ থেকে সরে না দাঁড়ালে প্যাটেলকে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয় ওই ই-মেলে৷
(চলতি মাসেই ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের)
আরবিআই-এর জেনারেল ম্যানেজার বৈভব চতুর্বেদীর কাছ থেকে অভিযোগ পেয়েই ওই ঘটনার তদন্তে নামেন মুম্বইয়ের ডেপুটি পুলিশ কমিশনার (সাইবার) অখিলেশ কুমার সিং৷ পুলিশ সূত্রে খবর, গভর্নর পদ থেকে সরে না দাঁড়ালে প্যাটেলের পরিবারের সদস্যদেরও খুনের হুমকি দেয় অভিযুক্ত৷ তদন্তে নেমে নাগপুরের একটি সাইবার ক্যাফে থেকে ওই ব্যক্তি প্যাটেলকে হুমকি মেল পাঠায় বলে জানতে পারে পুলিশ৷ অভিযুক্তকে গ্রেপ্তার করার পর আদালতে তোলা হলে তার পুলিশি হেফাজতের নির্দেশ দেয় ম্যাজিস্ট্রেট কোর্ট৷ জেরায় নিজের দোষ কবুল করেছে অভিযুক্ত, দাবি পুলিশের৷
তবে ঠিক কী কারণে ওই ব্যক্তি প্যাটেলকে খুনের হুমকি দিয়েছে, সেই বিষয়ে এখনও স্পষ্ট তথ্য পায়নি পুলিশ৷ ধৃতের মানসিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে৷ তল্লাশি চালানো হয়েছে তার বাড়িতেও৷ সূত্রের খবর, ধৃত বেকার যুবক বিদেশ থেকে তার পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির পড়াশোনা শেষ করেছে৷ ঘটনার তদন্ত জারি থাকবে বলে জানিয়েছে পুলিশ৷
(চোখের নিমেষে আপনাকে কলকাতা থেকে মুম্বই নিয়ে যেতে আসছে ‘হাইপারলুপ’)
সর্বশেষ খবর
-
রাম মন্দির চুরিতে উদ্ধার ৮০ লক্ষ! পুলিশ হেফাজতে অভিযুক্তরা, ‘রাঘব বোয়াল’দের নিয়ে প্রশ্ন
-
নাসিরুদ্দিন শাহ, জিম সর্ভের দ্বৈরথে কতটা জমল ‘মেড ইন ইন্ডিয়া: এ টাইটান স্টোরি’? পড়ুন রিভিউ
-
‘দেড় বছরের নাতনি রোজ মোদি-নাম জপে’, রাহুল-আথিয়াকন্যার ‘সিক্রেট’ ফাঁস দাদু সুনীল শেট্টির
-
‘বেকার গৌরব চা-সিগারেটের টাকাও নিত অন্তরার থেকে, খ্যাতি পেতেই বাড়ায় দূরত্ব’, গোপন তথ্য ফাঁস ‘বন্ধু’দের
-
ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েই আইরিশ দলে, টিম ইন্ডিয়াকে উড়িয়ে দেওয়া কে এই ‘ভারতীয়’ বোলার?