Plastic Note

দেশে কবে চালু হচ্ছে প্লাস্টিকের নোট? বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের, বাতিল হবে কাগজের টাকা?

সরকার অনুমোদিত হলেও ছেঁড়া, ফাটা, মলিন নোটের জেরে রীতিমতো সমস্যায় ভুগতে হয় দেশবাসীকে। এই সমস্যা সমাধানে এবার দেশে প্লাস্টিকের নোট চালুর পরিকল্পনা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৬, ১৭:৩২

options
link
দেশে কবে চালু হচ্ছে প্লাস্টিকের নোট? বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের, বাতিল হবে কাগজের টাকা?
দেশে চালু হতে চলেছে প্লাস্টিকের নোট।

ছেঁড়া-ফাটা মলিন কাগজের নোট নিয়ে সমস্যার শেষ নেই। সরকার অনুমোদিত হলেও মলিন নোটের জেরে রীতিমতো সমস্যায় ভুগতে হয় দেশবাসীকে। এই সমস্যা সমাধানে এবার দেশে প্লাস্টিকের নোট চালুর পরিকল্পনা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। বুধবার এই ইস্যুতে মুখ খুললেন আইবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। জানালেন, আগামী অর্থবর্ষের শুরুতেই বাজারে পরীক্ষামূলকভাবে বাজারে ছাড়া হবে প্লাস্টিক বা পলিমার নোট।

Advertisement

বুধবার দেশের মুদ্রানীতি পর্যালোচনার সময় পলিমার নোটের বিষয়টি তুলে ধরেন গভর্নর। তিনি বলেন, এই ধরনের নোট কাগজের তুলনায় অনেক বেশি টেকসই। কিছু দেশে পলিমার নোট ৩০ বছরেরও বেশি সময় ধরে চলছে কোনও সমস্যা ছাড়াই। আরবিআই গভর্নর বলেন, “নোট তৈরি জন্য বিশেষ পলিমারের টেন্ডার ডাকা হয়েছে ইতিমধ্যেই। এরপর পরীক্ষামূলকভাবে তা চালানো হবে এবং নিরাপত্তা সংক্রান্ত অনুমোদন নেওয়া হবে। যদি সমস্ত পরিকল্পনা নির্ধারিত সময়সূচী অনুযায়ী এগোয়, তবে আমাদের লক্ষ্য আগামী অর্থবর্ষের শুরুতেই এই নোটগুলি বাজারে ছাড়ার।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রাথমিকভাবে ১০০ কোটি ১০ টাকা এবং ১০০ কোটি ২০ টাকার পলিমার নোট ফিল্ড ট্রায়ালের জন্য ছাড়ার অনুমতি মিলেছে।

তবে প্লাস্টিকের নোট চালু হলেও তা শুরুতে ১০ ও ২০ টাকার নোট ছাপানো হবে। প্রাথমিকভাবে ১০০ কোটি ১০ টাকা এবং ১০০ কোটি ২০ টাকার পলিমার নোট ফিল্ড ট্রায়ালের জন্য ছাড়ার অনুমতি মিলেছে। নতুন নোট চালু হলেও পুরনো কাগজের নোটে কোনও পরিবর্তন হবে না। তা যেমন চালু ছিল তেমনই চালু থাকবে। সঞ্জয় মালহোত্রা বলেন, প্লাস্টিকের নোট চালু করার মোট দুটি উদ্দেশ্য। প্রথমত, বহু বছর ধরে ব্যবহার করা যায়। সহজে নষ্ট হয় না। কাগজের নোটের তুলনায় এই নোট ৪ গুণ টেকসই। দ্বিতীয়ত, এই ধরনের নোট তৈরির খরচ কাগজের তুলনায় কম। টেকসই হওয়ার ফলে, নোট তৈরির খরচ কমবে রিজার্ভ ব্যাঙ্কের।

Advertisement

উল্লেখ্য, পলিমার নোট প্লাস্টিকের মতো এক বিশেষ ধরনের কৃত্রিম উপাদান দিয়ে তৈরি। নোটগুলি ছাপানোর জন্য শক্তিশালী ও নমনীয় প্লাস্টিক ফিল্ম ব্যবহার করা হয়। ফলে কাগজের তুলনায় এগুলি হবে অনেক বেশি টেকসই যা সহজে নষ্ট হবে না। যেহেতু ১০ ও ২০ টাকার নোট সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তাই এই দুই নোট পরীক্ষামূলকভাবে বাজারে ছাড়া হবে। প্রয়োগ সফল হলে, প্লাস্টিকের নোটের পরিমাণ আরও বাড়ানো হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.