একাধিক নতুন বৈশিষ্ট-সহ বাজারে আসছে ২০ টাকার নয়া নোট

বদলে যাচ্ছে নোটের মাপ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০১৮, ১৬:৫৫

options
link
একাধিক নতুন বৈশিষ্ট-সহ বাজারে আসছে ২০ টাকার নয়া নোট

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বাজারে আসছে নতুন নোট । এবার ২০ টাকার নতুন নোট আনার কথা ঘোষণা করল রিজার্ভ ব্যাংক অফ  ইন্ডিয়া। নতুন নোটগুলি পূরনো নোটের থেকে আলাদা মাপের হবে, এবং একাধিক আলাদা ফিচার থাকবে। তবে, বাজারে প্রচলিত পুরনো নোটগুলিও বৈধ থাকবে। এর আগে ২০১৬ সালে বিমুদ্রাকরণের পর পরই একাধিক নতুন নোট চালু করেছিল আরবিআই।

Advertisement

নতুন নোটেও গান্ধীজির ছবি থাকবে। আরবিআইয়ের নথি অনুযায়ী নতুন নোটে একাধিক ফিচার থাকবে যা আগের নোটে ছিল না। তবে, এখনও নতুন নোট সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি রিজার্ভ ব্যাংক। শুধু বলা হয়েছে এই নতুন নোটগুলি আগের থেকে মাপে আলাদা হবে। নোট বাতিলের পর ১০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকা এবং ২০০০ টাকার নতুন নোট চালু করেছে শীর্ষ ব্যাংক। সে নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। এত অর্থ এবং সময় ব্যয় করে নতুন নোট চালু করার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিমুদ্রাকরণের পর সব নোটের রং এবং পরিমাপ বদল করা হলেও বদলানো হয় না ২০ টাকার নোট। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[মুঘলদের মতো কমিউনিস্টরাও দেশের সংস্কৃতি ধ্বংসের চেষ্টা করছে: বিপ্লব দেব]

কিন্তু প্রশ্ন হল, তাহলে কী পুরনো নোটগুলি সব বাতিল হয়ে গেল? না, নোট বাতিলের সময় যে আতঙ্ক গ্রাস করেছিল সেই দিন আর ফিরছে না। কারণ, রিজার্ভ ব্যাংক জানিয়ে দিয়েছে, বাজারে নতুন নোট এলেও পুরনো ২০ টাকার নোটগুলি সবই বৈধ থাকবে। এই মুহূর্তে বাজারে প্রায় ১০০ কোটি ২০ টাকার নোট রয়েছে। বিমুদ্রাকরণের আগে এই পরিমাণ ছিল মোটামুটি ৪৯ কোটির আশেপাশে। কিন্তু বিমুদ্রাকরণের পর বাজারের চাহিদা মেটাতে বেশি পরিমাণ ছোট নোট ছাড়া হয়। যার জেরে এখন বাজারে ২০ টাকার নোটের সংখ্যা প্রায় দ্বিগুণ করা হয়েছে। এর আগে পুরাতন নোট বদল করে নতুন নোট চালু করার প্রক্রিয়া নিয়ে বিস্তর সমালোচনা করেছিলেন বিরোধীরা। এবারও শীর্ষ ব্যাংককে তেমন কোনও পরিস্থিতির সম্মুখীন হতে হয় কিনা সেটাই এখন দেখার।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.