সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মোদি মোদি’ জপ করবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল! শুনে চমকে যাচ্ছেন? সেটাই হয়তো স্বাভাবিক৷ যে ব্যক্তি এতদিন পর্যন্ত মোদির বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক তোপ দেগেছেন তিনি কিনা ‘মোদি’ নাম জপার কথা বললেন৷
রবিবার নোট বাতিল ইস্যুতে কথা বলতে গিয়ে আম আদমি পার্টি সুপ্রিমো বলেছেন, “নোট বাতিল যদি দেশ থেকে সত্যিই দুর্নীতি দূর করতে পারে, তবে মোদির নাম জপ করতেও রাজি৷” বিবৃতিতে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেবে৷”
নোট বাতিলের বিরোধিতায় এদিনও সরব হন কেজরি৷ মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে গোটা বিষয়ের সঙ্গে সমঝোতা করতে বলছেন অথচ তিনি নিজে দিনে তিন বার পোশাক পরিবর্তন করেন৷” মোদির এই সিদ্ধান্তের জন্য কৃষক, শ্রমিক এবং খুচরো ব্যবসায়ীরা কাজ হারাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি৷
সম্প্রতি দেশে প্লাস্টিক মানি ব্যবহারকে আরও সহজ করতে দেশবাসীকে উদ্বুদ্ধ করছেন প্রধানমন্ত্রী৷ মোদির এই কাজকেও কটাক্ষ করেন কেজরি৷ বিজেপির ফান্ডে সবচেয়ে বেশি নগদ টাকা চাঁদা হিসাবে জমা পড়ে বলে অভিযোগ করেন তিনি৷ দেশে পরিবর্তন আনতে এবং দুর্নীতি দূর করতে বিজেপির পক্ষ থেকে সবার আগে চাঁদার টাকা নগদে নেওয়া বন্ধ করা উচিত বলে তিনি মন্তব্য করেন৷
পাশাপাশি, এদিন কেজরি বলেন কেন্দ্রের স্বচ্ছ ভারত অভিযান, সার্জিক্যাল স্ট্রাইক এবং বিশ্ব যোগ দিবসকে পূর্ণ সমর্থন করেছে আম আদমি পার্টি৷ দেশের জনসাধারণের উন্নয়নের যে কোনও কাজে পাশে থাকবে দল৷ কিন্তু মানুষের ক্ষতি করতে পারে এমন কোনও সিদ্ধান্তকেই সমর্থন করা হবে না বলে জানিয়েছেন আপ সুপ্রিমো৷
সর্বশেষ খবর
-
ফিরল রিয়া আহির ‘মুহূর্ত’! মুম্বইয়ের মতোই দিল্লিতেও বাসের পথ রুখলেন তরুণী
-
আচমকা অসুস্থ বিধানসভার স্পিকার রথীন্দ্র, কী হয়েছে তাঁর?
-
বিজেপির নিচুতলার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে নবান্নে! পিএমও-র পরিচয় কেন? তদন্তে পুলিশ
-
নড়াচড়ার ক্ষমতা নেই! স্ট্রেচারে করে অ্যাম্বুল্যান্স থেকে বের করা হল নুসরতকে, ভাইরাল ভিডিওয় উদ্বেগ সিনেমহলে
-
বাংলার বাবুই ঘাস কিনছে ভিনরাজ্য, পুজোর মুখে কপাল ফিরল কৃষকদের