ভারতের মাটিতে ছুটবে বুলেট ট্রেন (Bullet Train)। ২০১৭ সালে যে স্বপ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেখিয়েছিলেন, সেই স্বপ্ন এবার সত্যি হওয়ার মুখে। সব ঠিক থাকলে আগামী বছরই আহমেদাবাদ-মুম্বই রুটে ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন। কিন্তু, বড়সড় একটা অস্বস্তির কাঁটা থেকে যাচ্ছে ওই প্রকল্পের খরচ নিয়ে। ২০১৫ সালে যখন প্রকল্পের প্রস্তাব করা হয়, তখন যা খরচ ধরা হয়েছিল-প্রকল্প শেষ হতে হতে সেটার দ্বিগুণ খরচ হতে পারে বলে সমীক্ষা করেছে রেলমন্ত্রক।
আরও পড়ুন:
২০১৭ সালের সেপ্টেম্বরে মুম্বই-আহমেদাবাদ ৫০৮ কিলোমিটার দীর্ঘ পথে দেশের প্রথম বুলেট ট্রেন চালানোর স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রকল্পের প্রোজেক্ট রিপোর্ট তৈরি হয় আরও দু’বছর আগে। সেই ২০১৫ সালে। জাপানের জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি অর্থাৎ ‘জিকা’র সঙ্গে চুক্তিতে শুরু হয় কাজ। প্রাথমিকভাবে বাজেট ধরা হয়েছিল ১.১ লক্ষ কোটি টাকা। যার ৯০ শতাংশ টাকাই দেওয়ার কথা জাপানের সংস্থার। প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালে।
কিন্তু নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করা যায়নি। ডেডলাইন থেকে অনেকটাই পিছিয়ে এই প্রকল্প। আগামী বছর ট্রেন ছুটবে বটে, তবে প্রথমেই পুরো রাস্তা ট্রেন চালানো যাবে না। প্রথম দফায় ৫০ কিলোমিটার ট্রেন চলবে। গুজরাটের সুরাট থেকে বিলিমোরা পর্যন্ত ট্রেন চালানো হবে। পুরো রুটের ট্রেন চলতে সময় লাগবে ২০৩০ পর্যন্ত। এতটা দেরি হওয়ার মূল কারণ, আহমেদাবাদ থেকে মুম্বই হাই-স্পিড ট্রেন প্রকল্পে দেরি হওয়ার প্রধান কারণ জমি অধিগ্রহণে সমস্যা এবং মাঝে দু’বছর করোনা অতিমারীর জন্য কাজ বন্ধ হয়ে থাকা। এই একই কারণে বেড়েছে বাজেটও। রেল মন্ত্রকের অভ্যন্তরীণ সমীক্ষায় উঠে এসেছে, ওই প্রকল্প শেষ হতে মোটামুটি ২.১ লক্ষ কোটি টাকা খরচ হবে। অর্থাৎ মূল বাজেটের প্রায় দ্বিগুণ।
পুরো লাইনের কাজ শেষ হওয়ার পর মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেনটি ৫০৮ কিলোমিটার পথ অতিক্রম করবে। থামবে ১২টি স্টেশনে। এর মধ্যে ৯টি স্টেশন গুজরাটে। ৩টি মহারাষ্ট্রে। মুম্বই স্ট্রেশনটি তৈরি হবে মাটির তলায়। বাকি গুলি উপরে। যাত্রীদের নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে উন্নত প্রযুক্তি। জাপানি শিনকানসেন প্রযুক্তিতে চালানো হবে এই ট্রেনটি। তবে ট্রেনটি তৈরি হয়েছে পুরোপুরি এদেশে এবং দেশীয় প্রযুক্তিতে। সুখবর হল, অত্যাধুনিক এই ট্রেনগুলি তৈরি হবে ভারতেই। ট্রেন পিছু খরচ ৩৯০ থেকে ৪০০ কোটি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা