একাই রুখে দিয়েছিলেন পুলিশের গাড়ি। তাঁর ওই একটা কাজ যেন দেশজুড়ে নারীশক্তির প্রতীক হয়ে উঠেছিল। সেই রিয়া আহির (Rhiya Ahir) এবার পুলিশের দ্বারস্থ হলেন। অভিযোগ, তাঁর চরিত্রে অহেতুক কালি ছেটানো হচ্ছে। মডেলিংয়ের নানা ছবি ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশাল মিডিয়ায়। সেই ছবিগুলি হাতিয়ার করে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের হেনস্তা করা হচ্ছে সোশাল মিডিয়ায়, এমনটাই অভিযোগ।
আরও পড়ুন:
নিটের প্রশ্নফাঁসের বিরুদ্ধে পথে নেমেছিল তরুণ প্রজন্ম। দিল্লির গণ্ডি ছড়িয়ে গোটা দেশে ছড়িয়ে পড়ে আন্দোলন (NEET Protest)। মুম্বইতেও ছবিটা একইরকম। সেখানে একাধিক পড়ুয়াকে আটক করে গাড়িতে তোলে পুলিশ। সেরকমই একটি গাড়ি আটকে দিয়েছিলেন রিয়া। গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছিলেন তিনি। মাথা ঢাকা সাদা হুডিতে। তাঁর সাহসের সামনে পুলিশ বাধ্য হয় আন্দোলনকারীদের ছেড়ে দিতে। সেই ভিডিও ভাইরাল হয়। উদ্ধব শিবিরের শিব সেনা নেতা ও সাংসদ সঞ্জয় রাউত ভিডিওটি শেয়ার করেন।
পেশায় অভিনেত্রী ও মডেল রিয়ার ইনস্টায় ফলোয়ারের সংখ্যা লক্ষাধিক। শাড়ি থেকে বিকিনি রিয়া আহির যে সবেতেই স্বচ্ছন্দ্য়, সেটা তার ইনস্টা প্রোফাইলে উঁকি দিলেই বেশ বোঝা যায়। অতীতে বেশ কিছু ফ্যাশন এবং লাইফস্টাইল ম্যাগাজিনের ‘মলাট সুন্দরী’ হিসেবেও নজর কেড়েছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তিপ্রাপ্ত ‘দিলবারা’ মিউজিক ভিডিওতেও দেখা যায় তাঁকে। প্রতিবাদী এই তরুণী মাঝেমধ্যেই সোশাল পাড়ার পারদ চড়ান স্বল্পবাসে। আর নিট প্রতিবাদের পরই রিয়ার সোশাল মিডিয়া খুঁজে তাঁর একাধিক ছবি বের করে ফেলেছেন নেটিজেনরা।
সেই ছবিগুলি ব্যবহার করে সোশাল মিডিয়াজুড়ে তাঁর চরিত্র নিয়ে লাগাতার কুকথা বলা হচ্ছে, এমনটাই অভিযোগ রিয়ার। ছবিগুলি আপত্তিজনক এডিট করে সোশাল মিডিয়ায় ছড়ানো, পরিবারের সদস্যদের অপমানজনক কথা-সমস্তই সোশাল মিডিয়ায় সহ্য করতে হচ্ছে বলে জানান রিয়া। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। তিনি নিজেই জানিয়েছেন, মহারাষ্ট্র পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ আধিকারিকরা তাঁর সঙ্গে কথা বলেছেন, ঘটনার তদন্তও শুরু হয়েছে। তবে এখনও কারোর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হয়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এক ভাইপোকে সরিয়ে আরেক ভাইপোকে গুরুদায়িত্ব, মায়াবতী বলছেন, ‘এটা তো পরিবারতন্ত্র নয়’
-
টেস্টকে বাড়তি গুরুত্ব, বিশ্বকাপের আগে ‘অর্ধেক ফিট’ ক্রিকেটার চান না গম্ভীর
-
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন! ৯ ক্যারেটের ‘রিফ্লেকশনস’ কালেকশন নিয়ে হাজির শ্যামসুন্দর জুয়েলার্স
-
‘মফঃস্বলের ছেলের দেশ জয়’, লালবাগচার পায়ে জাতীয় পুরস্কার ঠেকিয়ে আশীর্বাদধন্য কার্তিক আরিয়ান
-
নেই স্মার্টফোন, তবু প্রতি মাসে বইতে হচ্ছে ইন্টারনেটের খরচ! এয়ারটেল-ভিকে কড়া নির্দেশ কেন্দ্রের