Ritabrata Banerjee on Abhishek Banerjee

‘চার্টার্ড ব্যুরোক্র্যাট পার্টিকে হাইজ্যাক করেছিল’, জ্ঞানেশ-সাক্ষাতের পর অভিষেককে বিঁধলেন ঋতব্রত

পার্টি পারিবারিক সম্পত্তি হয়ে গিয়েছিল বলেও আক্রমণ করেছেন বাংলার বিরোধী দলনেতা ঋতব্রত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ১৪:৪৩

options
link
‘চার্টার্ড ব্যুরোক্র্যাট পার্টিকে হাইজ্যাক করেছিল’, জ্ঞানেশ-সাক্ষাতের পর অভিষেককে বিঁধলেন ঋতব্রত
ফাইল ছবি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তোপ ‘আসল তৃণমূলে’র কাণ্ডারি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee)। ‘চার্টার্ড ব্যুরোক্র্যাট পার্টি’কে হাইজ্যাক করেছিল করে তোপ দাগেন তিনি। পার্টি পারিবারিক সম্পত্তি হয়ে গিয়েছিল বলেও আক্রমণ করেছেন বাংলার বিরোধী দলনেতা ঋতব্রত।

Advertisement

শুক্রবার দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেন ‘আসল তৃণমূলে’র  বিধায়করা। বৈঠক থেকে বেরিয়ে এসে নাম না করে অভিষেককে আক্রমণ করেন ঋতব্রত। নাম না নিয়েই অভিষেককে নিশানা করে তিনি বলেন, “তৃণমূল স্তরের দল হাইজ্যাক হয়েছিল। চার্টার্ড ব্যুরোক্রাট পার্টিকে হাইজ্যাক করেছিল। পার্টির চার টাকা খরচ হলে ১ টাকা খরচ হয়েছে ওই ব্যুরোক্রাটের চার্টাড বিমানের পিছনে। পার্টি পারিবারিক সম্পত্তি হয়ে উঠেছিল। আমরা তাঁর বিরুদ্ধে। আমরাই আসল তৃণমূল।”

Advertisement

পাশাপাশি ক্ষমতায় থাকাকালীন দলের একাধিক দুর্নীতি, কয়লা, বালি পাচারের মতো একাধিক অভিযোগ নিয়েও অভিষেককে নাম না করে বিঁধেছেন। তিনি বলেন, “বালি পাচার, কয়লা পাচার হলে দুর্নীতির তদন্ত হবে। বাংলার মানুষ তাই চাইছে। ওখানকার মানুষ পরিবারতন্ত্রের বিরুদ্ধে। আমরা একত্রে এখানে এসেছি। আমি কথা বলছি, কিন্তু এটাই সবার কথা।” তিনি আরও বলেন, “আমরাই আসল তৃণমূল। দলের দুই-তৃতীয়াংশ সমর্থন রয়েছে। পুরসভা, জেলা পরিষদের সমর্থন আছে। নির্বাচন কমিশনের সঙ্গে কথা হয়েছে। তাঁরা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবে।” কমিশনের সঙ্গে বৈঠকের পর বিধায়ক সন্দীপন সাহা জানান, দলের নতুন জাতীয় কর্মসমিতি গঠন করা হয়েছে। নতুন চেয়ারম্যান বেছে নেওয়া হয়েছে। তা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.