Amarnath Yatra

দুর্যোগ কাটতেই খুলল রাস্তা, কড়া নিরাপত্তায় ফের শুরু অমরনাথ যাত্রা

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, প্রায় ৪ লক্ষ পুণ্যার্থী অমরনাথ গুহা দর্শন করে ফেলেছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৩:৪৯

options
link
দুর্যোগ কাটতেই খুলল রাস্তা, কড়া নিরাপত্তায় ফের শুরু অমরনাথ যাত্রা
ফাইল ছবি।

ফের শুরু হল অমরনাথ যাত্রা। প্রাকৃতিক দুর্যোগের কারণে ১৯ জুলাই থেকে টানা ছ’দিন স্থগিত ছিল অমরনাথ ও বৈষ্ণোদেবী যাত্রা। তবে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হতেই শনিবার থেকে যাত্রার অনুমতি দেওয়া হয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে। এ দিন জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে কমপক্ষে ছ’হাজার পুণ্যার্থী কাশ্মীর উপত্যকার বালতাল বেস ক্যাম্পের দিকে রওনা দিয়েছেন। চলতি বছরের ৩ জুলাই শুরু হওয়া ৫৭দিনের অমরনাথ যাত্রা চলবে ২৮ আগস্ট পর্যন্ত।

Advertisement

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, প্রায় ৪ লক্ষ পুণ্যার্থী অমরনাথ গুহা দর্শন করে ফেলেছেন। যার মধ্যে বেশির ভাগ যাত্রী জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করেছিলেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মোট ৬,২৬৯ জন পুণ্যার্থী বালতাল বেস ক্যাম্পের দিকে রওনা হয়েছেন। এই দলে প্রায় ১,৪৭০ জন মহিলা, ২৫ জন শিশু এবং ৫৪ জন সাধু রয়েছেন। উধমপুর এবং রামবান এলাকার একাধিক জায়গায় ধসের কারণে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু সেই রাস্তা পরিষ্কার হতেই আবার যাত্রা শুরু হয়েছে। অনন্তনাগের পহেলগাঁও এবং গান্দেরওয়াল জেলার ওয়ালতাল-এই দুই মূল রুটে প্রবল বৃষ্টি ও হড়পা বানের জন্য পুণ্যার্থীদের সুরক্ষার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Advertisement

শনিবার আবহাওয়ার পরিস্থিতি কিছুটা ভালো হতেই জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ফের গাড়ি চলাচল শুরু হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, প্রায় ৪ লক্ষ পুণ্যার্থী অমরনাথ গুহা দর্শন করে ফেলেছেন। যার মধ্যে বেশির ভাগ যাত্রী জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করেছিলেন। পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য পুরো রাস্তায় কড়া পুলিশি পাহারা ও সশস্ত্র বাহিনীর বিশেষ নজরদারি চালানো হচ্ছে। বিভিন্ন জায়গায় তৈরি রাখা হয় পুলিশ পিকেটিং।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.