Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
PM Modi

‘ধন্যবাদ বন্ধুরা…’, মাঝরাতের বার্তায় জেন জি-র অভূতপূর্ব সাড়া পেয়ে আপ্লুত মোদি

নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে বৃহস্পতি রাতের পর শুক্রেও তরুণদের প্রতি বার্তা প্রধানমন্ত্রী মোদির।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৬, ০০:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৬, ০০:২৫

options
link
‘ধন্যবাদ বন্ধুরা…’, মাঝরাতের বার্তায় জেন জি-র অভূতপূর্ব সাড়া পেয়ে আপ্লুত মোদি zoom
যন্তর মন্তরের 'বিক্ষুব্ধ'দের উদ্দেশে 'ক্ষমাসুন্দর' বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, শুক্রবার রাতে
Advertisement

বৃহস্পতিবার গভীররাতে সোশাল মিডিয়ায় নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৪ ঘণ্টার ব্যবধানে শুক্রবার রাত ১১টার পর ফের সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করলেন তিনি। এবার কোনও গুরুগম্ভীর বার্তা নয়। তরুণ ‘বন্ধু’দের ধন্যবাদ জানালেন তিনি। ভিডিওতে যে ‘ইতিবাচক সাড়া’ পাওয়া গিয়েছে, তার জন্য তরুণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

এ দিন বললেন, “আপনাদের ধন্যবাদ। গতকাল রাতে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম। ভিডিওটিতে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন এবং ইতিবাচক পরামর্শ দিয়েছেন তার জন্য সবাইকে ধন্যবাদ।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, “আমি জানি, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি কোনও সাধারণ বা তুচ্ছ বিষয় নয়। এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য অত্যন্ত উদ্বেগজনক ও কষ্টদায়ক। তাই, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে বেশ কিছু আইনি পদক্ষেপ করা হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে। তারা এখন কারাগারে রয়েছে।” রাতের ওই ভিডিওতেও তিনি বুঝিয়ে দেন নিট প্রশ্নফাঁসের ঘটনায় তিনি কতটা উদ্বিগ্ন। ‘ককরোচ’দের সমস্যা সমাধানে সরকার যে সর্বদাই পাশে আছে তা প্রথম থেকেই বুঝিয়েছেন মোদি।

বৃহস্পতিবার মাঝরাতে সেই ভিডিও পোস্ট করার পর ইনস্টাগ্রামে যেন মোদি-ঝড় বইছে! রাতারাতি বিপুল পরিমাণে ফলোয়ার বেড়ে গিয়েছে তাঁর। হিসেব বলছে, ১২ ঘণ্টায় ১১ লক্ষ ফলোয়ার বেড়েছে। ইনস্টাগ্রামে মোদির ভিডিওটির ভিউ ২৭১ মিলিয়ন ছাড়িয়েছে। লাইক পড়েছে দেড় কোটি! কমেন্ট জমা পড়েছে ১৩ লক্ষের চেয়েও বেশি। আর সেই সঙ্গেই লাফিয়ে বেড়েছে ফলোয়ার। জানা যাচ্ছে, ভিডিওটি আপলোড করার আগে ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর অনুগামী সংখ্যা ছিল ১০১ মিলিয়ন। কিন্তু কয়েক ঘণ্টাতেই তা বেড়ে ১০২ মিলিয়নে পৌঁছেছে। বলে রাখা ভালো রাষ্ট্রনেতা হিসেবে মোদির জনপ্রিয়তা সারা বিশ্বে। তিনিই একমাত্র রাষ্ট্রপ্রধান, যাঁর ১০ কোটির বেশি ফলোয়ার রয়েছে ইনস্টাগ্রামে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.