Former CJI DY Chandrachud

ইউক্রেনের ব্যাঙ্কের সঙ্গে বিবাদ! যুদ্ধের মাঝে রাশিয়ায় বড় দায়িত্বে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি

মামলাটির সূত্রপাত ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ওশ্চাদব্যাঙ্কের (ইউক্রেনীয় ব্যাঙ্ক) সম্পদ ও ব্যবসায়িক কার্যক্রমের ক্ষতি নিয়ে। ব্যাঙ্কটির দাবি, ২০২২ সালে রুশ সামরিক অভিযান এবং আগ্রাসনের জেরে ডোনেটস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝজিয়া অঞ্চলে তাদের প্রচুর পরিমাণ সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ২২:০৩

options
link
ইউক্রেনের ব্যাঙ্কের সঙ্গে বিবাদ! যুদ্ধের মাঝে রাশিয়ায় বড় দায়িত্বে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি
ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। ছবি: সংগৃহীত।

ইউক্রেনের সঙ্গে একটি আন্তর্জাতিক মামলার নিষ্পত্তির জন্য ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে বেছে নিল রাশিয়া। তিন সদস্যের ট্রাইব্যুনালে মস্কোর মনোনীত আইনজীবী হিসাবে তিনি উপস্থিত থাকবেন। সাম্প্রতিক একটি রিপোর্টে তেমনটাই দাবি করা হয়েছে।

Advertisement

মামলাটির সূত্রপাত ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ওশ্চাদব্যাঙ্কের (ইউক্রেনীয় ব্যাঙ্ক) সম্পদ ও ব্যবসায়িক কার্যক্রমের ক্ষতি নিয়ে। ব্যাঙ্কটির দাবি, ২০২২ সালে রুশ সামরিক অভিযান এবং আগ্রাসনের জেরে ডোনেটস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝজিয়া অঞ্চলে তাদের প্রচুর পরিমাণ সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণে আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তির আওতায় রাশিয়ার বিরুদ্ধে তারা মামলা করেছে এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। তবে এটি প্রথমবার নয়। এর আগে ক্রিমিয়ায় নিজেদের সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার অভিযোগ তুলে ওশ্চাদব্যাঙ্ক একই চুক্তির আওতায় একটি পৃথক একটি মামলা করেছিল। সেই মালায় জয় পেয়েছিল ব্যাঙ্কটি। শুধু তাই নয়, মোটা অঙ্কের ক্ষতিপূরণও পেয়েছিল তারা।

Advertisement

জানা গিয়েছে, তিন সদস্যের এই ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন কোস্টা রিকার প্রাক্তন বাণিজ্যমন্ত্রী দিয়ালা জিমেনেজ। রাশিয়া এবং ইউক্রেন যৌথভাবে তাঁকে বেছে নিয়েছে। অন্যদিকে, ওশ্চাদব্যাঙ্কের মনোনীত আইনজীবী হলেন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের অধ্যাপক স্টাভরোস ব্রেকৌলাকিস। রাশিয়া তাদের আইনজীবী হিসাবে মনোনীত করেছে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতিকে। 

Advertisement

তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় রাশিয়ার হয়ে কোনও আদালতে সওয়াল করবেন না। তিনি ট্রাইব্যুনালের একজন সদস্য মাত্র। অর্থাৎ মামলার নথি, দুই পক্ষের বক্তব্য-সহ যাবতীয় বিষয় তিনি খতিয়ে দেখবেন। ট্রাইব্যুনালের তিন সদস্য সম্মিলিতভাবে মামলার নিষ্পত্তি করবেন। প্রসঙ্গত, এর আগে রাশিয়া অন্য কয়েকটি বিনিয়োগ চুক্তি সংক্রান্ত মামলায় প্রাক্তন প্রধান বিচারপতির সাহায্য চেয়েছিল, কিন্তু তখন মস্কোর প্রস্তাব গ্রহণ করেননি তিনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.