সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯ তারকার কেউ বলিউডের বাসিন্দা, কেউ টেলিভিশনের চেনামুখ, কেউ বা খেলার জগতের কারিগর৷ সবাই বেরিয়েছিলেন সিয়াচেন জয় করতে৷ ২০ দিন ধরে কঠিন বরফ কেটে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দুর্গম অঞ্চলে গিয়ে পৌঁছেছিলেন অর্জুন রামপাল, অরুণোদয় সিং, রণবিজয়, নম্রতা গুজারণ, হাসান জৈদি, সোনালি শেরগিল, ক্রিকেটার রুদ্রপ্রতাপ সিং ও হকি খেলোয়াড় যুবরাজ বাল্মীকি৷ লক্ষ্য একটাই, ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানানো৷ প্রকাশিত হল সেই যাত্রার নতুন ঝলক৷
১৯৮১ সালে প্রথমবার ভারতীয় সেনা অতিক্রম করেছিল সিয়াচেনের কাঠিন্যকে৷ তারই ৩৫ বছর পূর্তিতে এই যাত্রা করেছেন তারকারা৷ শুধুমাত্র মুখের কথায় নয় জওয়ানদের প্রতিমুহূর্তের বাঁচার লড়াইয়ের সশরীরে সাক্ষী থেকেছেন তাঁরা৷ প্রত্যেকের কাছেই জীবনের সেরা অভিজ্ঞতা বিশ্বের দ্বিতীয় দুর্গমতম স্থানে পৌঁছানোর অধিকার পাওয়া৷
সর্বশেষ খবর
-
‘একজনকে বিয়ে করব, একজনকে সারারাত নাচাবো’, দুই নৃত্যশিল্পীকে কুকথা বলা সেই টিকিট পরীক্ষক গ্রেপ্তার
-
বিয়ের পরও মা-বাবার মাঝে ঘুমোন বিজয়! শ্বশুরবাড়ির কাণ্ড লেন্সবন্দি করে কী আক্ষেপ রশ্মিকার?
-
লাভ হল না ভালো তৃণমূলে যোগেও! অনুব্রত ‘কাঁটা’য় জেলা পরিষদের সভাপতি পদ ছাড়লেন কাজল
-
পাক হাই কমিশনে বুলডোজার চালাল ভারত! গুঁড়িয়ে গেল বেআইনি নির্মাণ
-
মদনের পর সিএবি’তে ফের বয়স ভাঁড়ানো! ভাইস প্রেসিডেন্ট নীতীশরঞ্জনের বিরুদ্ধে তদন্তের দাবি