Sambhal

সম্ভলে বুলডোজার ‘অ্যাকশনে’ যোগী! গুঁড়িয়ে গেল মসজিদ-সহ ৩৫ ফুট লম্বা মিনার

চলতি বছরের প্রথম দিকেও সম্ভলে ‘বুলডোজার অভিযান’ চালায় যোগী প্রশাসন। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক মসজিদ, মাদ্রাসা-সহ যাবতীয় অবৈধ নির্মাণ। এই ঘটনাকে আইনের শাসনের সাফল্য বলে অভিহিত করেন স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। তার মাস তিন মাস ফল ফের সম্ভলে চলল বুলডোজার। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৩:২৯

options
link
সম্ভলে বুলডোজার ‘অ্যাকশনে’ যোগী! গুঁড়িয়ে গেল মসজিদ-সহ ৩৫ ফুট লম্বা মিনার
বিশাল মসজিদ বুলডোজারে গুঁড়িয়ে দিল যোগী আদিত্যনাথ প্রশাসন।

সম্ভলে সরকারি জমি জবরদখলে করে তৈরি হওয়া বিশাল মসজিদ বুলডোজারে গুঁড়িয়ে দিল যোগী আদিত্যনাথ প্রশাসন। গত বৃহস্পতিবার মুবারকপুর বাঁধ গ্রামে এই অভিযান চালানো হয়। মসজিদটির ৩৫ ফুট লম্বা একটি মিনার ছিল, সেটিও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, বুলডোজারে ধ্বংস হয়ে গিয়েছে মসজিদ চত্ত্বরে থাকা একটি মাদ্রাসা এবং কয়েকটি দোকান।

Advertisement

প্রশাসনের তরফে জানানো হয়েছে, অবৈধ নির্মাণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সম্ভলে অভিযান চলছে। তাদের অভিযোগ, যে জমিটিতে মসজিদটি নির্মিত ছিল সেটি সরকারি সংরক্ষিত জমি। অবৈধ নির্মাণটি ভেঙে ফেলতে বারবার নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু কোনও কাজ হয়নি। সেই কারণেই এই ‘বুলডোজার অভিযান’ চালানো হয়। কিন্তু অভিযান চলাকালীন স্থানীয় গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। কার্যত তাঁরা পুলিশের উপর চড়াও হন। ভিড়কে দূরে সরাতে কড়া ব্যবস্থা নেওয়া হয় বলেও পুলিশ সূত্রে খবর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, চলতি বছরের প্রথম দিকেও সম্ভলে ‘বুলডোজার অভিযান’ চালায় যোগী প্রশাসন। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক মসজিদ, মাদ্রাসা-সহ যাবতীয় অবৈধ নির্মাণ। এই ঘটনাকে আইনের শাসনের সাফল্য বলে অভিহিত করেন স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। তার মাস তিন মাস ফল ফের সম্ভলে চলল বুলডোজার। 

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন