Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Iran

হরমুজে ভারতীয় জাহাজে গুলিবৃষ্টি! অবশেষে মুখ খুলল ‘বন্ধু’ ইরান

শনিবার ইরাক থেকে জ্বালানি ভরে ফিরছিল ভারতের দুই জাহাজ জাগ অর্ণব ও সামনার হেরাল্ড। জাহাজগুলির পেটে ছিল প্রায় ২০ লক্ষ ব্যারেল তেল। কিন্তু উত্তর ওমান উপকূলে পৌঁছতেই অতর্কিতে ওই দুই জাহাজের উপর হামলা চালায় ইরানের নৌসেনা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১২:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১২:১০

options
link
হরমুজে ভারতীয় জাহাজে গুলিবৃষ্টি! অবশেষে মুখ খুলল ‘বন্ধু’ ইরান zoom
হরমুজে ভারতীয় জাহাজে হামলা নিয়ে মুখ খুলল ইরান।

হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে হামলা নিয়ে অবশেষে মুখ খুলল ইরান। তেহরান স্পষ্ট করেছে, এই ঘটনা অনিচ্ছাকৃত। যোগাযোগে ফাঁক থাকার কারণেই এই ঘটনা ঘটেছে।

শনিবারই এই হামলার পর ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে বিদেশমন্ত্রক। সূত্রের খবর, দীর্ঘক্ষণ কেন্দ্রের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে তাঁর বৈঠক হয়। হরমুজে যাতে ভারতীয় বাণিজ্যিক জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেই আশ্বাসও নয়াদিল্লি ফের একবার ইরানের কাছ থেকে চেয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি ভারত মোট ২১টি জাহাজের তালিকা তেহরানের হাতে তুলে দিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও হরমুজে আক্রান্ত হয় হয় ভারতের পতাকাবাহী দুই জাহাজ। ইরানের রাষ্ট্রদূত আশ্বাস দিয়ে জানিয়েছেন, এই ঘটনা অনিচ্ছাকৃত। যোগাযোগে ফাঁক থাকার কারণেই ঘটেছে। তিনি আরও বলেন, “ইরান এবং ভারতের সম্পর্ক গভীর।”

Advertisement

উল্লেখ্য, শনিবার ইরাক থেকে জ্বালানি ভরে ফিরছিল ভারতের দুই জাহাজ জাগ অর্ণব ও সামনার হেরাল্ড। জাহাজগুলির পেটে ছিল প্রায় ২০ লক্ষ ব্যারেল তেল। কিন্তু উত্তর ওমান উপকূলে পৌঁছতেই অতর্কিতে ওই দুই জাহাজের উপর হামলা চালায় ইরানের নৌসেনা। চলে গুলিবৃষ্টি। সূত্রের খবর, হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে জাগ অর্ণব নামের জাহাজটি। তবে সামনার হেরাল্ডের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.