রাতারাতি বাতিল লক্ষাধিক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, বিপাকে পড়ুয়া থেকে চাকুরিজীবী

সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হচ্ছে গত ১৬ বছরের ডিগ্রি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ১৪:৪৯

options
link
রাতারাতি বাতিল লক্ষাধিক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, বিপাকে পড়ুয়া থেকে চাকুরিজীবী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের নয়া নির্দেশে বেজায় বিপাকে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা। শীর্ষ আদালতের নির্দেশে একধাক্কায় বাতিল কয়েক লক্ষ ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি। যাঁরা ডিগ্রি হারাচ্ছেন, তাঁদের কর্মসংস্থানেও এবার কোপ পড়তে পারে বলে আশঙ্কা।

Advertisement

শুক্রবার সুপ্রিম কোর্ট জানায়, ২০০১ থেকে যাঁরাই কোনও অবৈধ বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ের ‘করসপন্ডেন্স’ কোর্স করেছেন, তাঁদের প্রত্যেকের ডিগ্রি অবিলম্বে বাতিল হল। বিচারপতি এ কে গোয়েল ও ইউ ইউ ললিত জানান, ওই সমস্ত করসপন্ডেন্স কোর্সকে স্বীকৃতি দেয় না বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(ইউজিসি) বা অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন(এআইসিটিই)। তাই এখন থেকে ডিসটেন্স এডুকেশন কাউন্সিলের (ডিইসি) কোনও সার্টিফিকেট কোর্সকে বৈধ বলে মান্যতা দেওয়া হবে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[জল্পনার অবসান, বিজেপিতে যোগ দিলেন মুকুল]

দেশজুড়ে একাধিক ভুয়ো ইঞ্জিনিয়ারিং কলেজ শুধুমাত্র ব্যবসার স্বার্থে গত এক দশকেরও বেশি সময় ধরে পড়ুয়াদের কাছ থেকে ইচ্ছামতো টাকা নিয়ে চলেছে বলে অভিযোগ ওঠে। এই অভিযোগ সংক্রান্ত এক মামলাতেই এরকম কড়া নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। একইসঙ্গে ইউজিসি এই ধরনের ভুয়ো কলেজ বা সংস্থার বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করতে ব্যর্থ বলে ধমক দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে অবিলম্বে এই সমস্ত ভুয়ো ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধ করতেও নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

জেএনআর রাজস্থান বিদ্যাপীঠ, এলাহাবাদ এগ্রিকালচারাল ইনস্টিটিউট-সহ একগুচ্ছ শিক্ষা প্রতিষ্ঠান ২০০১ থেকে ইউজিসি-র কোনও স্বীকৃতি ছাড়াই পড়ুয়াদের ডিসটেন্স লার্নিং প্রোগ্রামের মাধ্যমে ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট দিয়ে আসছে বলে অভিযোগ জমা পড়ে আদালতে। লক্ষ লক্ষ পড়ুয়া প্রতিবছর সেই ডিগ্রি দেখিয়ে চাকরি করছেন বা চাকরি পাওয়ার স্বপ্ন দেখছেন। যে সমস্ত পড়ুয়া ওই ধরনের সার্টিফিকেট কোর্স করেছে, তাঁদের প্রতি সহানুভূতিশীল নয় আদালত। কারণ, সুপ্রিম কোর্টের যুক্তি, ওই ধরনের কোর্সের যে কোনও বৈধতা নেই তা বারবার প্রচার সত্ত্বেও কানে তুলছেন না অনেকেই। তাই আদালতকে কড়া পদক্ষেপ করতেই হল। গত ১৬ বছর ধরে এই জাতীয় সমস্ত ডিগ্রিকে বাতিল বলে ঘোষণা করার পাশাপাশি যাঁরা এই কুকর্ম করেছেন, সেই কর্তাদের বিরুদ্ধে সিবিআই তদন্তেরও নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

[আগামী বছর থেকে মিলবে না হজ যাত্রার ভরতুকি!]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.