সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মাসে কংগ্রেস নেতা ডি কে শিবকুমার গ্রেপ্তার করেছিল ইডি। জামিনও পেয়েছিলেন তিনি। কিন্তু সেই জামিন খারিজের আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার বিচারপতি আর এফ নরিম্যান এবং বিচারপতি এস রবীন্দ্র ভাটের বেঞ্চ ইডির সেই আবেদন খারিজ করে দেয়। স্বস্তি পেয়েছেন ডি কে শিবকুমার।
গত ৩ সেপ্টেম্বর ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর কংগ্রেস নেতা ডি কে শিবকুমারকে পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্ট জামিন দেয়। সেটা ছিল গত ২৩ অক্টোবর। ডি কে শিবকুমার কোনও তথ্যপ্রমাণ লোপাট করতে পারবেন না, সেই যুক্তিতেই তাঁর জামিন মঞ্জুর করেছিল উচ্চ আদালত। এই জামিনেরই বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছিল ইডি। এদিন ইডির তরফে আদালতে উপস্থিত ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি এই জামিনের বিরোধিতা করেন এবং এই বিষয়ে একটি নোটিস দেওয়ার আরজি জানান।
[আরও পড়ুন :আদালতের নির্দেশ ছাড়া শবরীমালা যেতে ইচ্ছুক মহিলাদের নিরাপত্তা দেবে না কেরল সরকার]
ইডির তরফে আইনজীবী তুষার মেহতা এদিন বারবার শীর্ষ আদালতের কাছে শিবকুমারের জামিন বাতিলের জন্য সওয়াল করেন। তবে শীর্ষ আদালত এদিন ইডির এই আরজি সরাসরি খারিজ করে দিয়েছে। বিচারপতিরা ধমক দিয়েই ইডির আবদন খারিজ করেছেন।বিচারপতি নরিম্যান তিরস্কারের সুরে বলেন, “এইভাবে দেশের মানুষের সঙ্গে ব্যবহার করা উচিত না, মিস্টার মেহতা।শবরীমালা নিয়ে যে ভিন্নমত রয়েছে, তা আপনার পড়া দরকার। এটা আপনাদের মতো মানুষের জন্যই, যাতে আপনারা আধিকারিকদের শিক্ষিত করতে পারেন ও নির্দেশ দিতে পারেন যে, আমাদের রায় নিয়ে খেলা করা যায় না।”
[আরও পড়ুন :রাডারে ‘আরবান নকশাল’রা, আধাসেনাকে কঠোর ব্যবস্থার নির্দেশ অমিত শাহর]
২০১৭ সালে কর্ণাটকে জোট সরকার গঠনের সময়ে কংগ্রেস নেতা ডি কে শিবকুমারের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁরই চেষ্টায় কংগ্রেস বিধায়কদের নিয়ে জেডিএস সরকার গঠন করে। বিজেপির দখল নিতে ব্যর্থ হয়। কিন্তু তার দিন তিনেকের মধ্যে শিবকুমারের বিরুদ্ধে বড়সড় আর্থিক কেলেঙ্কারির মামলায় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন ইডি অফিসাররা। সেই সময় প্রায় ৩০০ কোটি টাকা উদ্ধার হয়েছিল তাঁর বাড়ি থেকে। এই বিপুল অঙ্কের অর্থের কোনও হিসেবও দিতে পারেননি কংগ্রেস নেতা।
সর্বশেষ খবর
-
প্রবল বৃষ্টিতে মুম্বইয়ের ধস! ঘুমের মধ্যেই চাপা পড়ে মৃত ২, এখনও ধ্বংসস্তূপে আটকে বহু
-
বেহাল রাস্তা, ভারী বৃষ্টিতে দুর্ভোগ গাড়ি-বাইক চালকদের! সমাধানে ১৮ কোটি বরাদ্দ রাজ্যের
-
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত, দুর্যোগে তোলপাড় হবে দক্ষিণবঙ্গ! ভাসবে কলকাতাও?
-
বিলুপ্তপ্রায় লার গিবন পোষ্য! রিলস পোস্ট করতেই বিতর্কে বিক্রম, পড়তে পারেন আইনি জটিলতায়
-
একাই বড় করেছিলেন ৪ সন্তানকে, বাবাকে শেষ দেখার সময় হল না কারও, ফোনেই চাইলেন ডেথ সার্টিফিকেট!