সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে। বেড়েছে সুযোগ-সুবিধা। বিচারপতিদের মাইনে বাড়ানোর কথা কি ভুলে গিয়েছে সরকার? এই প্রশ্নের উত্তরই মঙ্গলবার জানতে চাইল সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ।
[যাত্রী পরিষেবায় বাড়তি নজর রেলের, আসছে ৬টি নতুন ট্রেন]
এদিন শীর্ষ আদালতের কর্মী ও আধিকারিকদের স্বচ্ছতার জন্য অনুদান দেওয়া নিয়ে একটি মামলা চলাকালীন এই প্রসঙ্গ ওঠে। তখনই বিচারপতি জে চেলামেশ্বর ও এস আবদুল নাকিরের বেঞ্চ জানতে চায়, সব দিকেই তো সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে। তাহলে বিচারপতিদের ক্ষেত্রে কেন উদাসীন কেন্দ্র? কেন তাঁদের বেতন বাড়ানো হচ্ছে না? সম্প্রতি সপ্তম পে কমিশন কার্যকর করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে। এর ফলে কেন্দ্রের উচ্চপদস্থ আধিকারিক ও আমলাদের বেতন সর্বোচ্চ আদালতের বিচারপতিদের থেকেও বেশি হয়ে গিয়েছে।
[জিএসটি-র কল্যাণে ডিসেম্বরেই ‘মেগা সেল’, পোয়াবারো ক্রেতাদের]
জানা গিয়েছে, পে স্কেল বাড়ার পর একজন সরকারি আমলার মাইনে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত হয়েছে। এর পর বাড়তি সুযোগ-সুবিধা রয়েছে। যেখানে দেশের প্রধান বিচারপতির বেতন মাত্র ১ লক্ষ টাকা। সুপ্রিম কোর্টের বাকি বিচারপতি ও হাই কোর্টের প্রধান বিচারপতি পান প্রায় ৯০,০০০ টাকা। আর হাই কোর্টের বাকি বিচারপতির মাইনে মাত্র ৮০ হাজার টাকা। এই বেতনের পরিকাঠামো শোধরানোর আরজি আগেই জানানো হয়েছিল। মার্চ মাসে তা মঞ্জুরও করেছিল কেন্দ্র। কিন্তু সে পর্যন্তই। এর পর আর তা নিয়ে কোনও উচ্চবাচ্য হয়নি। বিচারপতিদের মতে টাকার থেকেও বড় এখানে সম্মান। দেশের সাংবিধানিক প্রধানদের এটুকু সম্মান তো সরকার দিতেই পারে।
[নোট বাতিলের সিদ্ধান্ত ভুল, শত্রুঘ্ন সিনহার মন্তব্যে অস্বস্তিতে বিজেপি]
সর্বশেষ খবর
-
ফের ‘মা’ ফ্লাইওভারে চিনা মাঞ্জায় আহত বাইকচালক, কেন বারবার দুর্ঘটনা? ঘটনাস্থলে পৌঁছে প্রশ্ন মন্ত্রীর
-
ঢাকার অদূরে পোশাক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিকাণ্ডে মৃত ৭, আহত অন্তত ৪০ শ্রমিক
-
হেরিটেজ ট্যুরিস্ট সার্কিটে বাগবাজার গৌড়ীয় মঠ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
রাতের বাইপাসে ভয়ংকর দুর্ঘটনা, বাইকে ধাক্কা অ্যাপ ক্যাবের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ২
-
রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে জয়শংকর, ভাষণ দেবেন শনিবার